সতর্কবার্তা দিলেন বাইডেন

লেখক:
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

যুক্তরাষ্ট্র প্রতিনিধি: 

Manual2 Ad Code

ইয়েমেনে হুথিদের ওপর হামলার বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।  গতকাল সোমবার  হোয়াইট হাউজের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। ওই বিবৃতিতে হুথিদের বাইডেন সতর্ক করে বলেছেন, প্রয়োজনে তাদের ওপর আরও হামলা চালানো হবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এই খবর জানিয়েছে।

Manual8 Ad Code

 

Manual3 Ad Code

বাইডেন বলেছেন, হামলাগুলো ‘ইয়েমেনের বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে করা হয়েছে। সেসব এলাকাগুলো হুথি বিদ্রোহীরা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথে চলাচলের স্বাধীনতাকে বিপন্ন করতে ব্যবহার করেছিল। যুক্তরাষ্ট্র ‘যুক্তরাজ্যের সঙ্গে এবং অস্ট্রেলিয়া, বাহরাইন, কানাডা এবং নেদারল্যান্ডের সহায়তায়’ এই হামলা পরিচালনা করেছে বলেও জানান তিনি।

Manual8 Ad Code

 

ওই বিবৃতিতে বাইডেন আরও বলেছেন, হুথিদের লক্ষ্যবস্তুতে করা এই হামলাগুলো একটি স্পষ্ট বার্তা দিচ্ছে যে, যুক্তরাষ্ট্র এবং আমাদের অংশীদাররা আমাদের কর্মীদের ওপর আক্রমণ সহ্য করবে না বা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুটে চলাচলের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করতে শত্রুদের অনুমতি দেবে না।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code