মেসির কান্নাভেজা সেই টিস্যুর দাম সাড়ে ৮ কোটি টাকা!

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code

স্পোর্টস ডেস্কঃ বার্সেলোনার সঙ্গে দীর্ঘ ২১ বছরের সম্পর্ক ছিন্ন করে ফ্রান্সের পিএসজিতে পাড়ি জমিয়েছেন লিওনেল মেসি। ক্যাম্প ন্যুকে শেষ বিদায় জানাতে সংবাদ সম্মেলনে হাজির হয়ে অঝোরে কেঁদেছিলেন বর্তমান সময়ের সেরা এই ফুটবলার।

Manual4 Ad Code

ওই সময় চোখের পানি, নাকের পানি মুছতে তিনি যে টিস্যুটি ব্যবহার করেছিলেন, সেটিও বিক্রি হয়েছে অবিশ্বাস্য দামে।

গালফ নিউজ জানিয়েছে, মেসির বিদায়ী ভাষণ দেওয়ার সময় চোখের পানি মুছতে তার স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো তার দিকে টিস্যু বাড়িয়ে দেন। ব্যবহারের পর তা মেসি ফেলেও দেন। সেই টিস্যু আবার এক ব্যক্তি সংগ্রহ করে বিক্রির ঘোষণা দেন। টিস্যুটি বিক্রি হয়েছে এক মিলিয়ন ডলারে, যা বাংলাদেশি টাকায় প্রায় আট কোটি ৪০ লাখ টাকার কাছাকাছি।

টিস্যুটি নিলাম থেকে কিনেছেন এক স্প্যানিশ ধনকুবের। তবে টিস্যুটিতে সত্যিই লিও মেসির চোখের পানি আছে কিনা তা নিশ্চিতভাবে জানা যায়নি।

Manual8 Ad Code

মেসির সঙ্গে বার্সার সম্পর্কটা আত্মার। বার্সেলোনায় না থাকলেও এই ক্লাবকে আজীবন স্মরণ রাখবেন তিনি। বিদায় ভাষণে মেসি বলেছেন, ভবিষ্যতে আবারো ফিরবেন এই ক্লাবে।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code