আফগানিস্তানে যাওয়াটাই ছিল যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় ভুল: ট্রাম্প

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ আফগানিস্তানে মার্কিনিদের যাওয়াটাকে ‘আমেরিকার ইতিহাসের সবচেয়ে বড় ভুল’ হিসেবে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  ফক্স নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে সাবেক মার্কিন প্রেসিডেন্ট এ কথা বলেন।

Manual7 Ad Code

‘আমরা মধ্যপ্রাচ্যকে ধ্বংস করেছি… এতে আমাদের কয়েক ট্রিলিয়ন ডলার খরচ হয়েছে।  লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছেন। কিন্তু পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি।  বরং আরও খারাপ হয়েছে।  কেননা, পুনর্গঠনের কাজ করতে হচ্ছে।  সেখানে সবকিছু ধ্বংস করে দেওয়া হয়েছে।’

Manual7 Ad Code

‘মধ্যপ্রাচ্যে আটকা যাওয়াটা চোরাবালিতে পড়ার মতোই ছিল,’ যোগ করেন তিনি।

আফগানিস্তান ইস্যুতে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কঠোর সমালোচনাও করেন ট্রাম্প।  তিনি দাবি করেন, তিনি সেনা প্রত্যাহারের বিষয়টি নিয়ে নিশ্চয়ই অন্যভাবে কাজ করতেন।

সম্প্রতি আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার নিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি বাইডেন প্রশাসনের এই সিদ্ধান্তের নিন্দা জানাই।

তিনি বলেন, বাইডেন যুক্তরাষ্ট্রকে হেয় করেছেন যেমনটি করেছিলেন আরেক ডেমোক্রেট প্রেসিডেন্ট জিমি কার্টার।  কার্টার ১৯৭৯ সালে ইরান বিপ্লবের সময় এমনভাবে মার্কিনিদের হেয় করেছিলেন।

Manual2 Ad Code

আফগানিস্তানে তালেবানের দখল নিয়ে যুক্তরাষ্ট্রের সাবেক এই প্রেসিডেন্ট বলেন, ’এটি আমাদের জন্য একটি বেদনাদায়ক মুহূর্ত।  যুক্তরাষ্ট্রের ইতিহাসে এমন অপমানজনক অবস্থায় আর কখনও পড়তে হয়নি। ’

Manual6 Ad Code

ভাষ্যকারকে উল্টো প্রশ্ন করে ট্রাম্প বলেন, আপনারা কেন এটিকে মনস্তাত্ত্বিক কিংবা সামরিক পরাজয় বলছেন।  আফগানিস্তানে যা হয়েছে এর কোনো ব্যাখ্যা নেই।  একমাত্র জিমি কার্টারের সময়েই এই ভুল হয়েছিল (ইরান বিপ্লব)।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code