এশিয়ান আমেরিকান সোসাইটি অব আটলান্টিক সিটির মিলনমেলা সম্পন্ন

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী:
এশিয়ান আমেরিকান সোসাইটি অব আটলান্টিক সিটির মিলনমেলা সম্পন্ন হয়েছে গত সতেরো আগষ্ট, মংগলবার ।

Manual7 Ad Code

ঐদিন দুপুর বারোটা থেকে সন্ধ্যা পর্যন্ত এগ হারবার সিটির একটি ভেনুতে এই মিলনমেলা অনুষ্ঠিত হয়।মিলনমেলার বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল কথামালা, খেলাধূলা, প্রীতি ভোজ, জম্পেশ আড্ডা ইত্যাদি। দুপুর থেকেই সংগঠনের সাথে সংযুক্তরা ও সংগঠনের শুভানুধ্যায়ীরা  পরিবার পরিজন নিয়ে অনুষ্ঠানস্থলে সমবেত হতে থাকে।

Manual2 Ad Code

করোনাকালীন দু:সময় কাটিয়ে দীর্ঘদিনের দু:সহ যাতনা শেষে সবাই মেতে ওঠে অনাবিল আনন্দে।বিশেষ করে প্রবাস প্রজন্মের শিশু- কিশোরদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। তারা খেলাধূলা শেষে লেকের স্বচ্ছ পানিতে জলকেলিতে মেতে ওঠে।মহিলারা মেতে ওঠে সুখ- দু:খের আলাপনে।

দুপুর গড়াতেই মধ্যাহ্ন ভোজের পর্ব শুরু হয়। হরেক পদের মুখরোচক খাবার খেয়ে সবাই তৃপ্তির ঢেঁকুর তুলতে থাকে।খাওয়ার পাট চুকোতেই অনেকে মেতে ওঠে ক্রিকেট সহ বিভিন্ন খেলাধূলায়। মিলনমেলার আয়োজকরা জানিয়েছেন, সংগঠনের সদস্যদের মধ্যে পারস্পরিক আস্হা ও সমপ্রীতির বন্ধন দৃঢ় করার লক্ষ্যেই তাদের এই মিলনমেলার আয়োজন।

বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই মিলনমেলার সমাপ্তি ঘটে। একরাশ সুখ স্মৃতি নিয়ে সবাই ফিরে যায় যার যার ডেরায়।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code