মুরলিধরনের চোখে টেন্ডুলকারের ‘দুর্বলতা’

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

স্পোর্টস ডেস্কঃ আন্তর্জাতিক ক্রিকেটে একই সময়ে খেলেছেন ভারতের শচীন টেন্ডুলকার ও শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরন। দুজনেই নিজ নিজ ক্ষেত্রে কিংবদন্তি। বহু আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে তারা একে অপরের মুখোমুখি হয়েছেন। মুরালির বিপক্ষে টেন্ডুলকার যেমন রান তুলেছেন , তেমনই আবার টেন্ডুলকারকে আউটও করেছেন মুরালি। ক্রিকেটের বহু রেকর্ডকে নিজের করা  দুজনই ক্রিকেট ছেড়েছেন বহুদিন হলো। এতদিন পর এসে টেন্ডুলকারের ‘দুর্বলতা’ ফাঁস করলেন মুরালিধরন।

Manual6 Ad Code

টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক টেন্ডুলকার। এমনকি তিন ফরম্যাট মিলিয়ে ১শ সেঞ্চুরির বিশ্বরেকর্ডও নিজের দখলে রেখেছেন তিনি। অন্য দিকে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ৮শ উইকেটের মালিক মুরালিধরন। ক্রিকেট ক্যারিয়ারে টেন্ডুলকারকে ১৩বার আউট করেছেন মুরালি। কিংবদন্তি মুরালির মতে, টেন্ডুলকারের দুর্বলতার জায়গা ‘অফ স্পিন’।

Manual7 Ad Code

‘ক্রিকইনফো’কে দেয়া এক সাক্ষাৎকারে মুরালি বলেন, ‘টেন্ডুলকারকে বল করতে আমি কখনও ভয় পাইনি। কারণ সে আমাকে আঘাত করত না। কিন্তু শেবাগ আপনাকে আঘাত করবে। টেন্ডুলকার উইকেট আগলে রাখত, বল বুঝতে পারত এবং সে খুব ভালো টেকনিক জানত। কিন্তু আমার একটা কথা মনে হতো, অফ-স্পিনের বিপক্ষে শচীনের ছোট্ট একটা দুর্বলতা আছে। লেগ-স্পিনে সে মারত, কিন্তু অফ-স্পিনের বিপক্ষে সে সাবলীল ছিল না। আমি তাকে বহুবার আউট করেছি। অনেক অফ-স্পিনারই তাকে আউট করেছে।’

মুরালি আরও বলেছেন, ‘আমি জানি না কেন, কখনও এটা নিয়ে তার সাথে কথা হয়নি। জিজ্ঞেস করা হয়নি- তুমি কি অফ স্পিনে অস্বস্তিবোধ কর? তবে আমার মনে হয়, তার কিছুটা দুর্বলতা ছিল। এজন্য অন্যদের তুলনায় আমি বাড়তি সুবিধা পেতাম। টেন্ডুলকার এতটাই বিপজ্জনক ব্যাটসম্যান ছিল যে তাকে আউট করা খুবই কঠিন।’

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code