তরুণ লেখক ফোরাম বশেমুরবিপ্রবি শাখার নেতৃত্বে মাহমুদ-জাওয়াদুল 

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code
বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ
তরুণ লেখকদের সংগঠন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) শাখার ২০২১-২২ বর্ষের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে ভেটেরিনারি মেডিসিন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের আর এস মাহমুদ হাসান এবং একই শিক্ষাবর্ষের মনোবিজ্ঞান বিভাগের মোঃ জাওয়াদুল করিম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।
সোমবার (২৩ আগস্ট) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মারজুকা রায়না ও সাধারণ সম্পাদক আনারুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় নির্বাহী পর্ষদের সিদ্ধান্ত মোতাবেক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার ২০২১-২২ (এক বছর) কার্যবর্ষের জন্য আর এস মাহমুদ হাসানকে সভাপতি এবং মোঃ জাওয়াদুল করিমকে সাধারণ সম্পাদক হিসেবে অনুমোদন করা হলো।
এ ছাড়া বিজ্ঞপ্তিতে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী ৭ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দিতে বলা হয়েছে।
প্রসঙ্গত, ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালের ২৩ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা লাভ করে তরুণদের লেখার সংগঠন ‘বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম’। বর্তমানে দেশের ১৭টি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার্থীদের লেখালেখিতে উদ্বুদ্ধ করতে কাজ করে যাচ্ছে সংগঠনটি। তরুণ লেখকদের পরামর্শ প্রদান, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতা করাসহ লেখালেখি বিষয়ক বিভিন্ন সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করে থাকে সংগঠনটি।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code