দশ হাজার টাকার পুঁজিতে নার্সারি করে কোটি টাকার মালিক সুন্দরগঞ্জের গোপাল! 

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code
রাশেদুল ইসলাম রাশেদ, সুন্দরগঞ্জ (গাইবান্ধা):
পারিবারিক অস্বচ্ছলতার কারণে খুব বেশি পড়াশোনা করা হয় নি। শৈশবের শুরুতেই প্রাথমিকের গন্ডি পার না হতেই,  ইতি হয়ে যায় শিক্ষা জীবন। কিন্তু হাল ছারেন নি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার গোপাল চন্দ্র সরকার। ২০০৪ সালে ১৬ বছর বয়সে মাত্র ১০ হাজার টাকা পুঁজি নিয়ে নার্সারি এবং বাগান করে এখন প্রায় কোটি টাকার মালিক তিনি। ভাগ্যের চাকা বদলানোর ইতিহাসে সফলতার গল্পে অনুকরণীয় এখন গোপাল চন্দ্র সরকার।
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার ছাইতানতলা বাজার থেকে মাঠের পার হয়ে সোজা উত্তর দিকে আাকাঁবাকাঁ পথ ধরে হাফ কিলোমিটার দূরে বাসন্তী নার্সারি। প্রচণ্ড অধ্যাবসায় এবং একাগ্রতা থাকলে যেকোনো অবস্থা থেকে উন্নয়ন করা সম্ভব। আর তা করে দেখিয়েছেন সুন্দরগঞ্জের কৃষক গোপাল চন্দ্র সরকার । নার্সারী ও বাগান করে নিজের ভাগ্য ফেরানোর পাশাপাশি অন্যের জন্য এখন তিনি অনুকরণীয়।
এলাকাবাসী জানান, মাত্র ১৬ বছর বয়সে ২০০৪ সালে ছাগল বিক্রি করে ১০ হাজার টাকা পুঁজি নিয়ে সামান্য ৫ শতক জমিতে শুরু করেন নার্সারী ব্যাবসা। পুঁজি কম থাকায় নার্সারির শুরুতে অন্যের বাড়ির আশপাশ থেকে আমের আঁটি সংগ্রহ করে আমের চারা ফলন করে জীবনের যাত্রা শুরু হয় গোপালের। কখনো বৃষ্টিতে ভিজে,কখনো রোদে পুড়ে আবার কখনো মাথার ঘাম পায়ে ফেললেও প্রথমে লাভের মুখ না দেখলেও ধৈর্য এবং লেগে থাকা তাকে দিয়েছে সফলতা।নার্সারী ও বাগান করে নিজের ভাগ্য ফেরানোর পাশাপাশি অনেকের কর্মসংস্থান করে এলাকাবাসীর কাছে প্রশংসায় ভাসছেন গোপাল।
গোপাল চন্দ্র সরকার জানান, বিভিন্ন দেশী – বিদেশী প্রজাতির লেট ভাড়াটি আম, রামবুটান, ডুরিয়ান, এবাকোটো, আজুয়া খেজুর, ভিয়াতনামে কাঠাল, তিনফল, কটবেল,থাই জাম্বুরা, মিষ্টি তেতুল, এলোভ্যারা,ড্রাগন ফল, শরিফা,আপেল,বারী ওয়ান মালটা সহ বর্তমানে ৪০ বিঘা জমিতে আছে হরেক রকম চারাগাছ।
সুন্দরগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এ, কে, এম, ফরিদুল হক জানান, বৃক্ষ প্রেমি গোপালের নার্সারিতে আনুমানিক ৮০ থেকে ৯০ লক্ষ টাকার চারাগাছ আছে।
গত বৃক্ষ মেলায় সুন্দরগঞ্জ উপজেলায় গোপালের নার্সারি পুরষ্কারে ভূষিত হয়। এবার গাইবান্ধা জেলায় নার্সারিটি প্রথম স্থান দখল করবে বলে দাবী করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা। গোপাল চন্দ্রের মতো চাষীদের হাতধরে একদিন গড়ে উঠবে বেকারমুক্ত সফল নতুন বাংলাদেশ। এমনটাই প্রত্যাশা করেন সুন্দরগঞ্জ কৃষি বিভাগ।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code