রংপুরে করোনা জয়করে বাড়িতে ফিরলেন চিকিৎসকসহ ৫ জন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code
রংপুরঃ
রংপুরে করোনা জয় করে ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতাল থেকে সুুস্থ  হয়ে চিকিৎসকসহ  আরও পাঁচজন বাড়ি ফিরেছেন।  মঙ্গলবার (১২ মে) দুপুরে সুস্থ পাঁচজনকে ছাড়পত্র প্রদান করে হাসপাতাল কর্তৃপক্ষ।  এসময় তাদেরকে ফুল ও চিঠি  দিয়ে অভিনন্দন জানানো হয়।
সুস্থ ব্যাক্তিরা হলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. আহাদ বকস (৪১) ও ডা. রোকন উদ্দিন (৩০), নার্স তারজিনা (৩০), মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী (সেকমো) সালমান (৩০) এবং গাইবান্ধা জেলার  গৃহিণী লাবনী বেগম (৩৪)।
এ নিয়ে মোট ১৪জন এই হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরলেন।
ছাড়পত্র প্রদানের বিষয়টি নিশ্চিত করে ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এসএম নূরুন্নবী জানান,  কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে তারজিনা গত ২২ এপ্রিল, লাবনী বেগম ২৩ এপ্রিল, ডা. রোকন উদ্দিন ২৮ এপ্রিল, ডা. আহাদ বকস ২৫ এপ্রিল এবং সালমান ২৭ এপ্রিল হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
আক্রান্ত রোগীদের রোগের উপসর্গ উপসম হওয়ায় এবং তাদের পর পর দুইটি রিয়েল টাইম পিসিআর টেস্ট নেগেটিভ হাওয়ায় আজ মঙ্গলবার তাদের ছাড়পত্র প্রদান করা হয়েছে।
এ নিয়ে মোট ১৪ জন এই হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরলেন। বর্তমানে হাসপাতালে ২৮ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন বলেও জানান এই চিকিৎসক কর্মকর্তা।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code