কোভ্যাক্স থেকে বাংলাদেশ ১০ কোটি টিকা কিনবে

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

নিউজ ডেস্কঃ চীনা সিনোফার্ম ও সিনোভ্যাকের প্রায় ১০ কোটি টিকা কিনবে বাংলাদেশ। করোনাভাইরাস প্রতিরোধক টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে এই টিকা কেনা হবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

Manual3 Ad Code

কোভ্যাক্স থেকে বাংলাদেশ ছয় কোটি টিকা বিনা মূল্যে পাবে। ইতিমধ্যেই বাংলাদেশ কোভ্যাক্স থেকে এক কোটি ২৫ লাখ টিকা পেয়েছে। বাকি টিকা ধীরে ধীরে পাবে বলে আশা করা হচ্ছে।

Manual5 Ad Code

কোভ্যাক্সের আওতায় বাংলাদেশ সরকার আরো ১০ কোটি ৪০ লাখ টিকা কিনবে। সেটা সম্ভব হলে কোভ্যাক্স থেকে বিনা মূল্যে ও কেনা টিকা মিলিয়ে ১৬ কোটি ৫০ লাখ টিকা সংগ্রহ করা সম্ভব হবে।

এ পর্যন্ত উপহার ও কেনা টিকা নিয়ে মোট ৪ কোটি ৩ লাখ ৬০০ টিকা পেয়েছে বাংলাদেশ।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code