মৃত্যু-পরবর্তী শোক ও সমবেদনা

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

ইসলামিক ডেস্কঃ জন্ম-মৃত্যু চিরন্তন বিধান। এ প্রসঙ্গে কোরআনে কারিমে ইরশাদ হয়েছে, ‘(দুনিয়ার) প্রতিটি মানুষকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে।’ তবু আপনজনের মৃত্যুতে মনে কষ্ট অনুভব করা, চেহারা মলিন হয়ে যাওয়া, চোখের অশ্রু গড়িয়ে পড়া মানুষের স্বভাবজাত। মনের এ কষ্টের দরুন গোসল, খাওয়া-দাওয়া, ঘুম ইত্যাদির মতো দৈনন্দিনের অতি সাধারণ কাজগুলো থেমে যাওয়া খুব স্বাভাবিক। মৃত্যু যেহেতু আল্লাহর নির্দেশে কার্যকর হয়, তাই আপনজনের মৃত্যুর ওপর সন্তুষ্ট থাকা বিবেক ও যুক্তির দাবিও বটে। নয়তো তা হবে মহান আল্লাহর সিদ্ধান্তের সুস্পষ্ট বিরোধিতা। ইসলাম শোক প্রকাশের কিছু সুযোগ ও কিছু নিষেধাজ্ঞা দিয়ে মানব স্বভাব ও বাস্তব যুক্তির মধ্যে সুন্দর সমন্বয় ঘটিয়েছে।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code