লন্ডনে ‘বিলেত’ ম্যাগাজিন ও টিভির নবযাত্রা

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

সালেহ আহমদ, লন্ডন থেকে :

Manual7 Ad Code

লন্ডনে আনন্দ উৎসব ও মিষ্টিমুখের মধ্যদিয়ে তরুণ প্রজন্মের সংবাদপত্র ‘বিলেত’ এর যাত্রা শুরু হয়েছে।

Manual2 Ad Code

আগত অতিথিবৃন্দ মাসিক বিলেত ও অনলাইন টেলিভিশন বিলেত টিভি শুভ কামনা করেন অনুষ্ঠানে উপস্থিত হয়ে।

শুক্রবার লন্ডন বাংলা প্রেস ক্লাবে মাসিক বিলেত পত্রিকা ভার্চুয়াল উদ্বোধন করেন একুশে গানের রচয়িতা সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরী।

এ সময় তিনি প্রকাশনাটির সার্বিক সাফল্য কামনা করে বলেন, বিলেতের লেখাগুলো তরুণ প্রজন্মকে বিশেষভাবে টানবে এবং এর মাধ্যমে তারা দেশ ও বিলেত সম্পর্কে আরো বেশি জানতে আগ্রহী হবে।

সূচনা বক্তব্য রাখেন বিলেত সাময়িকীর নির্বাহী সম্পাদক এমরান আহমদ।

মোড়ক উন্মোচনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশেষ প্রতিনিধি, বিলেত মিডিয়ার ডিরেক্টর আ স ম মাসুম।

তিনি মাসিক বিলেত ও বিলেত টিভির উদ্বোধনী এই আয়োজনে উপস্থিতি সকলের প্রতি ধন্যবাদ জানিয়ে বলেন, কমিউনিটিকে পাশে নিয়েই পথ চলবে বিলেত।

সম্পাদক সাঈম চৌধুরীর সঞ্চালনায় উদ্বোধনী সংখ্যার মোড়ক উন্মোচন করেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার আহবাব হোসেন ও অন্যান্য অতিথিবৃন্দ।

Manual2 Ad Code

মোড়ক উন্মোচন পরবর্তী বক্তব্যে স্পিকার কাউন্সিলার আহবাব হোসেন আশা প্রকাশ করে বলেন, বিলেত কমিউনিটির একান্ত মুখপত্র হয়ে উঠবে।

সম্পাদক সাঈম চৌধুরী বলেন, বিলেতের অভিবাসী বাঙালির জীবনের সুখ-দুঃখ, প্রাপ্তি কিংবা অপ্রাপ্তিকে বিশ্বস্ত বর্ণনায় তুলে ধরবে বিলেত।

Manual6 Ad Code

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিলেত টিভির ম্যানেজিং ডিরেক্টর আলাউর রহমান শাহীনের পরিচালনায় বিলেত টিভির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন খ্যাতিমান সাংবাদিক, একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা আবু মুসা হাসান।

অনুষ্ঠানের একটি পর্বে ম্যানেজিং এডিটর মিজানুর রহমান মীরু জানান, বিলেত টিভি কেবল সংবাদ প্রকাশ নয়, কমিউনিটি বিভিন্ন ইভেন্ট সরাসরি সম্প্রচার করবে পাশাপাশি নিয়মিতভাবে টক শো‘র আয়োজন করবে।

সমাপনী বক্তব্যে ক্রিয়েটিভ এডিটর অপু রায় উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে মাসিক বিলেত ও বিলেত টিভি নিয়ে আরো বহু দূর যাবার আশাবাদ ব্যক্ত করেন। পরে উপস্থিত সবাইকে মিষ্টি করানো হয়

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code