ভারতের মানুষ আপনাকে স্বাগত জানানোর অপেক্ষায়, কমলা হ্যারিসকে নরেন্দ্র মোদি

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code
নিউজ ডেস্কঃ প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের প্রধানমন্ত্রী মোদি। কমলা হ্যারিস যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ ও দক্ষিণ এশীয় ভাইস প্রেসিডেন্ট। তার মা ভারতীয়। প্রতিবেদনে বলা হয়, মোদী হ্যারিসকে তার ঐতিহাসিক অবস্থানের জন্য অভিনন্দন জানান এবং তাকে ভারত সফরে আসার আমন্ত্রণ জানান। মোদি বলেন, ভারতের মানুষ আপনাকে স্বাগত জানাতে অপেক্ষা করছে।

হোয়াইট হাউসে মোদি ও কমলার মধ্যে যুক্তরাষ্ট্র ও ভারতের কৌশলগত অংশীদারত্ব নিয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া গণতন্ত্র সমুন্নত রাখা, সন্ত্রাসবাদ ও আফগানিস্তান ইস্যুতে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে।

সূত্র : ব্রিটিশ গণমাধ্যম বিবিসি
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code