দিরাই থানা ডেভলপমেন্ট অর্গানাইজেশন ইউকের নির্বাচন ২৪ অক্টোবর, প্যানেল ঘোষণা

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

মুহাম্মদ সালেহ আহমাদ লন্ডন থেকে:

Manual8 Ad Code

লন্ডনে দিরাই থানা ডেভলপমেন্ট অর্গানাইজেশন ইউকে এর ২৪ শে অক্টোবর ২০২১ আসন্ন নির্বাচনকে সামনে রেখে পৃথক পৃথক প্যানেল ঘোষনা করা হয়েছে।
একটি প্যানেল হলো : সেলিম – রয়েল – শাহজাহান পরিষদ।
অন্য একটি প্যানেল হলো-মিজান – জিয়া – পাশা পরিষদ।

Manual7 Ad Code

সোমবার ২০ সেপ্টেম্বর পূর্বলন্ডনের হোয়াইটচ্যাপেলে একটি রেস্টুরেন্টে
মিজান-জিয়া-পাশা পরিষদের নির্বাচনী প্যানেল ঘোষনা করার
পূর্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রবীণ মুরুব্বি গিয়াস উদ্দিন মাস্টারের সভাপতিত্বে এবং কামরুল হক , নিয়াজ চৌধুরীর যৌথ পরিচালনায় উক্ত আলোচনা সভায় পবিত্র কোরআন তেলাওয়াত তেলাওয়াত করেন সাদিক মিয়া।

আলোচনা সভায় বক্তব্য রাখেন অর্গানাইজেশনের সাবেক সভাপতি মনাফ মিয়া ও ফিরুজুল হক এবং অর্গানাইজেশনের সাবেক সাধারণ সম্পাদক নিয়াজ চৌধুরী, এডভোকেট আবুল হাসনাত, আজমল হোসেন চৌধুরী জাবেদ। আরো বক্তব্য রাখেন, জাহান মিয়া, আব্দুল আলী, ফারুক চৌধুরী, এডভোকেট শহিদুল ইসলাম খোকন, মাসুক সরদার, সেনু মিয়া, শাহজাহান তালুকদার, রাসিকুল মিয়া, ময়না মিয়া, জাহাঙ্গীর আলম, জুবের আলম, আব্দুল মতিন, আব্দুর সবুর প্রমুখ।

 

মিজান-জিয়া-পাশা পরিষদের বক্তাগন এই সংগঠনকে যুক্তরাজ্যের বিভিন্ন শহরে অবস্থানরত দিরাইবাসীর দ্বারপ্রান্তে পৌঁছে দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

শতাধিক মানুষের উপস্থিতিতে দিরাই থানা ডেভলপমেন্ট অর্গানাইজেশন ইউকে এর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনীত হিসেবে মিজান-জিয়া-পাশা পরিষদকে সবার সামনে পরিচয় করিয়ে দেওয়া হয়।

Manual5 Ad Code

মিজান-জিয়া-পাশা পরিষদে প্রার্থীরা হলেন-
সভাপতি প্রার্থী মনোনিত হলেন  : মিজান চৌধুরী।
এ পরিষদের অন্যান্য প্রার্থীরা হলেন – সিনিয়র সহ-সভাপতি: আবাব মিয়া,
সহ সভাপতি: লেচু মিয়া, সাধারণ সম্পাদক: সৈয়দ জিয়াউর রহমান,
সহ সাধারণ সম্পাদক: ফারুক আহমেদ (ফিরুক) ,
কোষাধ্যক্ষ: পাশা মিয়া, সাংগঠনিক সম্পাদক: আনোয়ারুল হক (ফিরুজ), শিক্ষা বিষয়ক সম্পাদক: আক্তার হোসেন চৌধুরী (ছবি),
প্রচার ও প্রকাশনা সম্পাদক: শাহ কামাল, সাংস্কৃতিক সম্পাদক: হিরা মিয়া ।

আগামী নির্বাচনে এই প্যানেল জয়ী হলে যুক্তরাজ্যে অবস্থানরত সমস্ত দিরাইবাসীদের ঐক্যবদ্ধ করে স্থানীয়ভাবে বিভিন্ন কর্মসূচি প্রণয়ন সহ দিরাই শহরে অসহায় ছিন্নমুল শিশু কিশোরদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান করার আশাবাদ ব্যক্ত করা করেন ।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code