ডাব্লিউএইচওর মিটিংয়ে অংশ নিতে রাতে জেনেভা যাচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) ব্যুরো মিটিংয়ে অংশ নিতে সোমবার (২৭ সেপ্টেম্বর) রাত পৌনে ২টায় জেনেভার উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সফরকালে স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেছা বেগম, স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব কামরুল হাসান, উপসচিব মো. সাদেকুল ইসলাম ও ঢাকার তেজগাঁও হেলথ কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মফিজুল ইসলাম বুলবুল স্বাস্থ্যমন্ত্রীর সফর সঙ্গী হবেন।

Manual1 Ad Code

জেনেভায় মিটিং শেষে স্বাস্থ্যমন্ত্রী বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক, জিএভিআইর সিইও এবং গ্লোবাল ফান্ড ম্যানেজমেন্ট টিমের সদস্য এবং এসইউএনর কো-অর্ডিনেটরের সঙ্গে করোনা ভাইরাস মোকাবিলাসহ চিকিৎসা, জনসংখ্যা ও পুষ্টি সংক্রান্ত বিষয়াদি নিয়ে আলাদাভাবে বৈঠক করবেন।

Manual3 Ad Code

আগামী ৬ অক্টোবর স্বাস্থ্যমন্ত্রী সুইজারল্যান্ড সফর শেষে দেশে এসে পৌঁছাবেন বলে আশা করা যাচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code