মোদিকে যা ফিরিয়ে দিলেন বাইডেন

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code
আন্তর্জাতিক ডেস্কঃ তিন দিনের যুক্তরাষ্ট্র সফর শেষে ভারতে ফিরছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মার্কিন সফরে মোদির হাতে ভারত থেকে পাচার হওয়া ১৫৭টি পুরাকীর্তি তুলে দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ সময় অবৈধ ব্যবসা, চুরি এবং ঐতিহ্যবাহী বস্তু পাচার রোধে ভারত ও যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে বলে অঙ্গীকার করেছেন দুই দেশের প্রধান।

ভারত সরকারের তরফ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, এসব পুরাকীর্তির মধ্যে হিন্দু, বৌদ্ধ ও জৈন ধর্মের বিভিন্ন নিদর্শন রয়েছে। এসব ঐতিহাসিক নিদর্শনগুলো মূলত একাদশ শতাব্দী থেকে চতুর্দশ শতাব্দীর পুরাকীর্তি।

Manual5 Ad Code

এদিকে, মার্কিন সফরে ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিসকে দুটি উপহার দিয়েছেন মোদি। তার মধ্যে একটি হলো কমলার দাদা পিভি গোপালনের একটি নথি। ওই নথিকে একটু সুদৃশ্য কাঠের ফ্রেমে বাঁধিয়ে উপহার দেন মোদি। পিভি গোপালন ভারতের একজন সরকারি কর্মকর্তা ছিলেন। চাকরির প্রয়োজনে ভারতের বিভিন্ন অঞ্চলে ঘুরেছেন তিনি।

ওই নথি ছাড়াও কমলাকে উজ্জ্বল রঙের মীনা করা দাবার ছক উপহার দিয়েছেন মোদি। ভারতের কাশীতে তৈরি ওই দাবার ছকের বিশেষত্ব হলো এর প্রতিটি ঘুঁটিই বিশেষভাবে তৈরি।

Manual7 Ad Code

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের হাতেও উপহার তুলে দিয়েছেন মোদি। সেই উপহারেও ভারতীয় ঐতিহ্যের ছোঁয়া ছিল বলে জানা গেছে।

যুক্তরাষ্ট্র, ভারত, অস্ট্রেলিয়া ও জাপানের সংগঠন কোয়াডের সম্মেলনে অংশ নিতে দুই বছরের মধ্যে প্রথমবার মার্কিন সফরে গিয়েছিলেন মোদি। কোয়াড শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে যুক্তরাষ্ট্র-ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার নিয়েও বৈঠক করেছেন মোদি।

Manual6 Ad Code

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর জো বাইডেনের সঙ্গে এই প্রথমবারের মতো সাক্ষাৎ করেন মোদি। এ সময় পারস্পরিক স্বার্থ নিয়ে আলোচনার পাশাপাশি উভয় দেশই আফগানিস্তানে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code