‘তৌফিক-ই-ইলাহী বিদ্যুৎখাত ধ্বংস করেছেন

লেখক:
প্রকাশ: ২ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট:

Manual7 Ad Code

বাংলাদেশের বিদ্যুৎখাত সম্পূর্ণভাবে ধ্বংস করেছেন তৌফিক-ই-ইলাহী। বিদ্যুৎখাত নিয়ে এমন ব্যবস্থা গ্রহণ করেছেন যেন চাইনিজ খেলনা! চাইনিজ খেলনা দেখতে সুন্দর, কিন্তু দীর্ঘস্থায়ী না’। আদালতে তৌফিক-ই-ইলাহীর রিমান্ড শুনানিতে একথা বলেন বিএনপিপন্থি আইনজীবী ওমর ফারুক ফারুকী। তিনি আরও বলেন, ‘তিনি শেখ হাসিনাকে কুপরামর্শ দিতেন। শেখ হাসিনাকে স্বৈরাচার করতে যারা ভূমিকা রেখেছেন সেই কারিগরদের মধ্যে তিনি একজন।’

Manual3 Ad Code

বুধবার (১১ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দারের আদালতে বাড্ডা থানায় করা সুমন সিকদার হত্যা মামলায় তৌফিক-ই-ইলাহীর রিমান্ড শুনানি হয়।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে ডিবির একটি টিম তৌফিক-ই-ইলাহীকে আটক করে। বুধবার মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার সাব-ইন্সপেক্টর রেজাউল আলম তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষও তার ১০ দিনের রিমান্ড চান। এরপর বিএনপিপন্থি আইনজীবী ওমর ফারুক ফারুকী রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন।

 

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code