অ্যাস্ট্রাজেনেকার ৭ লাখ ৯০ হাজার ডোজ টিকা শনিবার বিকালে বাংলাদেশে আসছে

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

নিউজ ডেস্কঃ

জার্মানি থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ৭ লাখ ৯০ হাজার ডোজ টিকা আগামী শনিবার বিকালে বাংলাদেশে আসছে।

Manual1 Ad Code

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার বিকেল ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জার্মানি থেকে কাতার এয়ারওয়েজের মাধ্যমে অ্যাস্ট্রাজেনেকার ৭ লাখ ৯০ হাজার ডোজ ভ্যাক্সিন দেশে আসবে।

ভ্যাক্সিন গ্রহণ করতে বিমানবন্দরে উপস্থিত থাকবেন স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া ও বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টার। পরে তারা গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন।

ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অ্যাস্ট্রাজেনেকার টিকা দিয়ে গত ফেব্রুয়ারিতে বাংলাদেশে গণটিকাদান শুরু হয়েছিল।

সেরাম ইনস্টিটিউটে তৈরি কোভিশিল্ড টিকার ৩ কোটি ডোজ কিনতে চুক্তি করেছিল সরকার। কিন্তু ৭০ লাখ ডোজ আসার পর ভারত রপ্তানিতে নিষেধাজ্ঞা দিলে আর চালান আসেনি। এর বাইরে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল ওই টিকার ৩২ লাখ ডোজ।

Manual3 Ad Code

কিন্তু অ্যাস্ট্রাজেনেকার দুটি ডোজ যারা নিতে পারেননি, তারা পড়েন বিপাকে। কারণ তাদের অন্য টিকাও দেওয়া যাচ্ছিল না। একপর্যায়ে অ্যাস্ট্রেজেনেকা টিকার

দ্বিতীয় ডোজ নেওয়ার অপেক্ষায় ছিলেন ১৫ লাখ ২১ হাজার ৯৪৭ জন।

Manual8 Ad Code

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়ে সঙ্কটের মধ্যে জাপান থেকে তিন দফায় ১৬ লাখ ৪৩ হাজারের বেশি টিকা পায় বাংলাদেশ। পরে দ্বিতীয় ডোজের টিকা দিতে শুরু করে সরকার।

Manual6 Ad Code

জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি জানিয়েছেন, জাপান বাংলাদেশকে অ্যাস্ট্রেজেনেকার টিকার আরও ৩০ লাখ ডোজ দিতে হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code