বারংবার হচ্ছে ফেসবুকে যত বিভ্রাট

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code
Manual4 Ad Code

গত ৩০ এপ্রিল বড় ধরনের বিভ্রাটের মুখোমুখি হন ফেসবুক ব্যবহারকারীরা। তখন অনেক ব্যবহারকারী অভিযোগ করেন, ব্রাউজারের মাধ্যমে ফেসবুকে ঢোকার চেষ্টাকালে তাঁরা ফাঁকা স্ক্রিন দেখতে পাচ্ছেন। গত সেপ্টেম্বরেও ফেসবুক ব্যবহারকারীরা বিভ্রাটের মুখে পড়েন।

Manual3 Ad Code

২০১৯ সালের মার্চে ফেসবুক সেবায় বড় ধরনের ব্যাঘাত ঘটে। এতে বিশ্বের কোটি কোটি ব্যবহারকারী ফেসবুক ব্যবহারে সমস্যায় পড়েন। ওই সময় প্রায় ১৪ ঘণ্টা ফেসবুকের সার্ভার ডাউন ছিল। এতটা দীর্ঘ সময় ধরে কোনো সামাজিক যোগাযোগমাধ্যমের সেবায় ব্যাঘাত ঘটার নজির নেই।

২০১৫ সালের জানুয়ারিতে ফেসবুক প্রায় ৪০ মিনিটের জন্য বন্ধ ছিল, যা বিশ্বজুড়ে ব্যবহারকারীদের সমস্যায় ফেলে।

২০১৪ সালের জুনে ফেসবুক প্রায় ৩০ মিনিটের জন্য বন্ধ ছিল।

ফেসবুকের এসব বিভ্রাটের ঘটনায় শুধু দুঃখ প্রকাশ ছাড়া টেক জায়ান্টটির পক্ষ থেকে বিস্তারিত কিছু বলা হয়নি। এবারের বিভ্রাটের ঘটনায়ও ফেসবুক বিবৃতি দিয়ে দুঃখ প্রকাশ করে। একই সঙ্গে প্রতিষ্ঠানটি দ্রুত সমস্যা সমাধানের লক্ষ্যে কাজ করার কথা জানায়।

ফেসবুকের মতো বিশ্বের অন্যতম বড় সামাজিক যোগাযোগমাধ্যমে বারবার এ ধরনের বিভ্রাটের ঘটনায় তাদের সক্ষমতার পাশাপাশি ব্যবহারকারীদের তথ্যের সুরক্ষার বিষয়টি নিয়েও প্রশ্ন উঠছে।

Manual2 Ad Code

অনলাইন নেটওয়ার্ক বিশেষজ্ঞদের ধারণা, ফেসবুকের ডোমেন পদ্ধতির ত্রুটির জন্য এ ধরনের ঘটনা ঘটে থাকতে পারে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code