পদ পেতে নয়, ব্যাক্তিগত কাজে বিদেশ গিয়েছিলাম: ইশরাক

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code
নিউজ ডেস্কঃ কোনো পদ-পদবির জন্য রাজনীতিতে আসিনি। আমি রাজনীতিতে আসছি যখন দেশে চরম সংকট, মানুষের কোনো অধিকার নেই। আজীবন মানুষের কল্যাণে, অধিকার আদায়ে রাজপথে থাকবো।

সোমবার (৪ অক্টোবর) রাজধানীর গোপীবাগে নিজ বাসার সামনে অনুসারীদের সামনে বিএনপি নেতা ইশরাক হোসেন এসব কথা বলেন।

Manual6 Ad Code

সম্প্রতি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নতুন কমিটি গঠন করে বিএনপি। নতুন কমিটি গঠনের সময় শীর্ষপদে আলোচনায় ছিলেন ইশরাক হোসেন। তবে তেমন কোনো পদ তিনি পাননি। এরপর ইশরাক চলে যান দেশের বাইরে। তারপর থেকে গুঞ্জন ওঠে, কমিটিতে কাঙ্ক্ষিত পদ না পেয়ে অভিমান করে দেশ ছেড়েছেন ইশরাক।

Manual7 Ad Code

এ নিয়ে ইশরাক বলেন, আমি ব্যক্তিগত কাজে দেশের বাইরে গিয়েছিলাম। অনেক জায়গায় মিথ্যা সংবাদ এসেছে। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, কোনো পদ-পদবি, এমপি-মন্ত্রী, মেয়র কোনো কিছু হওয়ার জন্য রাজনীতিতে আসিনি। আমি রাজনীতিতে আসছি যখন দেশে চরম সংকট, মানুষের কোনো অধিকার নেই। আজীবন মানুষের কল্যাণে, অধিকার আদায়ে রাজপথে থাকবো।

Manual4 Ad Code

তিনি বলেন, এই ঢাকার মাটিতে আমার জন্ম। ঢাকার মাটিতে আমার বাবার কবর। জীবন থাকতে এই ঢাকার মাটি ছাড়বো না। যদি মৃত্যুও হয়, ঢাকার রাজপথেই যেন হয়।

Manual7 Ad Code

সূত্র জানায়, পারিবারিক কাজে কিছুদিন যুক্তরাষ্ট্রে থাকার পর গত পরশু দেশে ফিরেছেন ইশরাক হোসেন। তারপর রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তার অনুসারীদের নিয়ে শোডাউন করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code