২৯ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ করতে চায় হেফাজত

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্ক: মামুনুল হকসহ কারাবন্দী নেতাদের মুক্তি এবং মামলা প্রত্যাহারের দাবিতে ২৯ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। আজ শুক্রবার বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এ ঘোষণা দেন সংগঠনের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান।

Manual6 Ad Code

বিক্ষোভ সমাবেশে হেফাজতে ইসলামের মহাসচিব সাজিদুর রহমান বলেন, মামুনুল হকসহ অনেক আলেমকে বিনা অপরাধে কারাগারে বন্দী করে রাখা হয়েছে। আলেমদের প্রতি ন্যূনতম সম্মান দেখানো হচ্ছে না। আইনি সহায়তা পাওয়ার ক্ষেত্রেও অন্যায়ভাবে বৈষম্য করা হচ্ছে। আবার যেসব আলেম কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন, তাঁদেরও মাসের বেশির ভাগ দিন আদালতে হাজিরা দিতে হচ্ছে। আলেমদের সঙ্গে হয়রানিমূলক আচরণ বন্ধ করার দাবি জানান তিনি।

মহাসচিব সাজিদুর রহমান বলেন, ২০১৩ সাল থেকে এ পর্যন্ত হেফাজতের নেতাদের বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহার করতে হবে। আগামী ২৯ ডিসেম্বরের আগে মাওলানা মামুনুল হকসহ কারাবন্দী আলেমদের মুক্তি দিতে হবে। অন্যথায় তাঁরা ২৯ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ করবেন।

Manual3 Ad Code

হেফাজত নেতা কিফায়াতুল্লাহর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন মাওলানা মাহফুজুল হক, মাওলানা জুনায়েদ আল হাবীব, মাওলানা মুহিউদ্দীন রাব্বানী, মাওলানা ফজলুল করীম কাসেমী, মাওলানা আজিজুল হক, মাওলানা মীর ইদরিস প্রমুখ।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code