সাংবাদিক নোবেল পেতেই “বিদেশি গুপ্তচরের” তালিকা প্রকাশ করল রাশিয়া

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

নিউজ ডেস্কঃ  রাশিয়ার একজন সাংবাদিক নোবেল শান্তি পুরস্কার পাওয়ার কয়েক ঘণ্টা পরই বিদেশি গুপ্তচর মিডিয়ার তালিকা দীর্ঘ করেছে রুশ সরকার। জানা গেছে, আরো ৯ জন সাংবাদিক এবং তিনটি গণমাধ্যমকে বিদেশি গুপ্তচরের তালিকায় রাখা হয়েছে।

Manual8 Ad Code

জানা গেছে, দিমিত্রি মুরাতভ এবং ফিলিপাইনের সাংবাদিক মারিয়া রেসা তাদের মতপ্রকাশের স্বাধীনতার লড়াইয়ের জন্য এ বছর নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।

রাশিয়ার শীর্ষস্থানীয় স্বাধীন সংবাদপত্র নোভায়া গেজেটার সম্পাদক মুরাতভ বলেন, তিনি নোবেল শান্তি পুরস্কারের অর্থ রাশিয়ার নিপীড়িত সাংবাদিকদের বদলা নেওয়ার মুখোমুখি দাঁড় করাতে সাহায্যে ব্যয় করবেন।

Manual1 Ad Code

রাশিয়ার অনেকেই আশা করছেন, পুরস্কারটি রুশ কর্তৃপক্ষকে স্বাধীন গণমাধ্যমের বিরুদ্ধে তাদের ব্যাপক অভিযানকে ধীর করতে প্ররোচিত করবে। এছাড়া সরকারের সমালোচনামূলক মিডিয়া আউটলেট এবং সাংবাদিকদের বিদেশি গুপ্তচর হিসাবে উল্লেখ করা হয়; সেই লেবেল লেগে গেলে সুদূরপ্রসারী ক্ষতি হয় একক কোনো ব্যক্তির। এতে করে সরকারি তদন্তও শুরু হয়ে যায়। এসব থেকে সাংবাদিকরা রেহাই পাবেন বলে মনে করতে শুরু করেছিলেন অনেকে।

Manual8 Ad Code

কিন্তু নোবেল শান্তি পুরস্কার পাওয়ার কয়েক ঘণ্টা পরেই নতুন করে সেই লেবেল লাগিয়ে দিল রুশ কর্তৃপক্ষ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code