নাটোরে এক রাতে ফুটলো তিনটি ‘নাইট কুইন

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code
নিউজ ডেস্কঃ  নাটোরের লালপুরে একটি গাছে একসঙ্গে তিনটি রাতের নাইট কুইন ফুল ফুটেছে। সারাবিশ্বে রাতের রানী হিসেবে পরিচিত ‘নাইট কুইন’ ফুল। আমাদের দেশে দুর্লভ প্রজাতির ফুল হিসেবেই গণ্য করা হয় ‘নাইট কুইন’কে।মিষ্টি মনোহারিণী সুবাস, দুধসাদা রঙ ও পবিত্র পাপড়ি আর সৌভাগ্যের প্রতীক হিসেবেই পরিচিত ‘নাইট কুইন’। ‘নাইট কুইন’ যে রাতে নিজেকে মেলে ধরে প্রকৃতির কাছে, সে রাতেই আবার ঝরেও পড়ে। তাও আবার একটি ফুলের জন্য অপেক্ষা করতে হয় বছরের পর বছর।

গভীর রাতে দুর্লভ এই ফুলটিরই দেখা মিলে বৃহস্পতিবার লালপুর উপজেলার ওয়ালিয়া গ্রামে সাংবাদিক আশিকুর রহমান টুটুলের ফুল বাগানে। চার বছরেরও বেশি সময় ধরে তিনি অপেক্ষায় ছিলেন একটি ফুলের জন্য। বেশ কয়েকবার কলি এসেও ফুল ফোটার আগেই ঝরে পড়ে গেছে। কিন্তু এবার একটি গাছে একসঙ্গে ৩টি রাতের রানীর দেখা মিলেছে।আশিকুর রহমান টুটুল জানান, ‘চার বছর আগে একটি বাড়ি থেকে নাইট কুইনের একটি পাতা এনে টবে লাগিয়েছিলেন তিনি। অপেক্ষার পরে গত জুলাই মাসে প্রথম একটি গাছে তিনটি ফুল ফুটে। তিন মাসের ব্যবধানে আরও তিনটি ফুল ফুটেছে।

Manual6 Ad Code

তিনি আরো বলেন, ‘পরিবারের সবাই মিলে মিষ্টি সুবাসের রাতের অতিথিকে উপভোগ করেছি। ফুলের মিষ্টি গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়লে প্রতিবেশিরা রাতের রানীকে একবার দেখার জন্য ছুটে আসে। তিন মাসের ব্যবধানে একসঙ্গে তিনিটি ফুল ফোটায় তার পরিবার অত্যন্ত আনন্দিত।’

Manual2 Ad Code

জানা গেছে, বহু আরাধ্য ও অপেক্ষার পর দেখা দেয় বলেই হয়তো নাইট কুইনকে সৌভাগ্যের প্রতীকও বলা হয়। তবে সৌভাগ্য আর কাহিনী ছাপিয়ে ফুলটির অপার সৌন্দর্যই একে ‘রানী’ উপাধি দিয়েছে। পাথরকুচির মতো পাতা থেকেই এ ফুল গাছের জন্ম হয়। আবার পাতা থেকেই প্রস্ফুটিত হয় ফুলের গুটি।

Manual8 Ad Code

নাইট কুইনের বৈজ্ঞানিক নাম পেনিওসিরাস গ্রেজ্জি (Peniocereus greggii)। বিরল ক্যাকটাস জাতীয় এ ফুলটির বৈশিষ্ট্য অন্যান্য ফুলের তুলনায় একটু আলাদা। ফুলটির আদিনিবাস আমেরিকার দক্ষিণাঞ্চালে এবং মেক্সিকোতে। দেখতে অনেকটা পদ্মফুলের মতো, সাদা রং ও মিষ্টি গন্ধ যুক্ত।

Manual2 Ad Code

বছরের মাত্র একদিন এবং মধ্যরাতে পূর্ণ বিকশিত হয়। আর শেষরাতেই জীবনাবসান ঘটে। ১৫ দিন পর গুটি থেকে কলি হয়। যে রাতে ফুলটি ফুটবে, সেই বিকেল থেকেই কলিটি সুন্দর রূপে সাজে। যেন বুজে থাকা পদ্মফুল। এর সুবাসে তীব্রতা না থাকলেও মিষ্টি এক মোহ আছে, যা পুষ্পপ্রেমীদের সবসময়ই টানে। নাইট কুইন নিয়ে নানা কাহিনী আছে।

ফুল দেখতে আসা ওয়ালিয়া তরুণ সমাজের কোষাধক্ষ্য আজিবর রহমান বলেন, আমি জীবনে অনেকবার নাইট কুইনের নাম শুনেছি আজ বাস্তবে দেখলাম, তার অপরূপ সৌন্দর্য দেখে আমি বিমোহিত।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code