অর্থনীতিতে নোবেল পেলেন ৩ জন

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

নিউজ ডেস্কঃ

এবছর অর্থনীতিতে নোবেল পুরষ্কার পেলেন তিনজন অর্থনীতিবিদ। এরা হলেন ডেভিড কার্ড, জোশুয়া ডি অ্যাঙ্গরিস্ট এবং গুইডো ডব্লিউ ইমবেনস। সোমবার (১১ অক্টোবর) এখবর জানিয়েছে ইউরো নিউজ। প্রাকৃতিক পরীক্ষার জন্য এ পুরষ্কার পেয়েছেন এই তিনজন।

Manual4 Ad Code

জানা গেছে, পুরষ্কার ১০ মিলিয়ন সুইডিশ ক্রোনারের অর্ধেকই পাবেন ডেভিড কার্ড। তিনি শ্রমবাজারে ন্যূনতম মজুরি, অভিবাসন এবং শিক্ষার প্রভাব বিশ্লেষণ করেছেন। এ নিয়ে প্রাকৃতিক পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছেন তিনি। পুরষ্কারের বাকি অর্ধেক পাবেন জোশুয়া ডি অ্যাঙ্গরিস্ট এবং গুইডো ডব্লিউ ইমবেনস।

Manual7 Ad Code

উনবিংশ শতাব্দীতে সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেল আবিষ্কার করেছিলেন ডিনামাইট নামে ব্যাপক বিধ্বংসী বিস্ফোরক; যা তাকে বিপুল পরিমাণ অর্থ-সম্পত্তির মালিক করে তোলে। মৃত্যুর আগে তিনি উইল করে যান; প্রতি বছর চিকিৎসা, পদার্থ, রসায়ন, শান্তি, সাহিত্য ও অর্থনীতি— এই ৬টি বিষয়ে যারা বিশেষ অবদান রাখবেন তাদের যেন এই অর্থ থেকে পুরস্কার প্রদান করা হয়।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code