তালেবানের সঙ্গে আলোচনা প্রাণবন্ত এবং পেশাদার: যুক্তরাষ্ট্র

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

নিউজ ডেস্কঃ 

গত আগস্টে তালেবানরা আফগানিস্তানের ক্ষমতা দখল করার পর এই প্রথম তাদের সঙ্গে সামনাসামনি আলোচনায় বসেছে যুক্তরাষ্ট্র। কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত তালেবান ও মার্কিন সিনিয়র কর্মকর্তাদের মধ্যকার এই বৈঠককে প্রাণবন্ত এবং পেশাদার বলে আখ্যায়িত করেছে ওয়াশিংটন। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

Manual1 Ad Code

প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার (১০ অক্টোবর) মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, তালেবানদের তাদের কথায় নয়, বরং কাজ দ্বারা বিচার করা হবে।

Manual2 Ad Code

বৈঠকে আলোচনার মূল বিষয়বস্তু ছিল- নিরাপত্তা, সন্ত্রাসবাদ উদ্বেগ এবং আফগানিস্তানে এখনো রয়ে যাওয়া মার্কিন নাগরিকদের নিরাপদ প্রত্যাবর্তন। এছাড়া অন্যান্য বিদেশি নাগরিক ও আফগান, যারা যুদ্ধবিধ্বস্ত দেশটিতে নিজেদের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কায় আছে। পাশাপাশি আফগান সমাজের সকল ক্ষেত্রে নারী ও মেয়েদের অর্থপূর্ণ অংশগ্রহণসহ মানবাধিকার ইস্যু নিয়েও আলোচনা করেছেন মার্কিন প্রতিনিধিরা।

উভয় পক্ষ যুক্তরাষ্ট্র থেকে সরাসরি আফগান জনগণের জন্য শক্তিশালী মানবিক সহায়তার বিধান নিয়েও আলোচনা করেছে। বিবৃতিতে উল্লেখ করা হয়।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code