নিউইয়র্কে সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. শিপলু এবং সিলেট মহানগর যুবলীগের সভাপতি মুক্তির যুক্তরাষ্ট্রে আগমন উপলক্ষে সংবর্ধনা

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

নিউজ ডেস্কঃ সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু এবং সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি এর প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হয়ে যুক্তরাষ্ট্রে আগমন উপলক্ষে নিউইয়র্কে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে গত ৮ অক্টোবর রাতে যুক্তরাষ্ট্রস্থ সিলেট বিভাগীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ অনুষ্ঠানের আয়োজন করে।

Manual6 Ad Code

যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা ইফজাল চৌধুরীর পরিচালনায় এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের জনসংযোগ সম্পাদক কাজী কয়েসের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ড. প্রদীপ রঞ্জণ কর, ডা. মাসুদুল হাসান, মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, সহ সভাপতি সৈয়দ বসায়ত আলী, সাবেক সাধারণ সম্পাদক এম এ

সালাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা, দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকী, আইন বিষয়ক সম্পাদক শাহ বখতিয়ার, কার্যকরী সদস্য শরীফ কামরুল আলম হীরা, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপিকা রানা ফেরদৌস চৌধুরী, আওয়ামীলীগ নেতা এম এ করিম, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সম্পাদক শাহীন আজমল, যুবলীগ নেতা শেখ জামাল হুসেন, যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সভাপতি কাজী আজিজুল হক খোকন, সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি দরুদ মিয়া রনেল, সিলেট সরকারী এমসি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক জিএস সাখাওয়াত আলী, জালাল, নূর উদ্দিন, মিজান চৌধুরী, শাহিন কামালী প্রমুখ। অনুষ্ঠানে শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

Manual3 Ad Code

গভীর রাত পর্যন্ত চলা এ সমাবেশে যুক্তরাষ্ট্র প্রবাসী সিলেটের সাবেক ছাত্রনেতারা ছাড়াও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীসহ বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code

এসময় নেতৃবৃন্দ তাদের সোনালী অতীতের বর্ণিল স্মৃতিচারণ করেন। বক্তারা সিলেটের রাজনীতিতে প্রয়াত মেয়র বদরুদ্দিন কামরানের ভূমিকার কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

আয়োজকদের প্রতি বিশেষ কৃতজ্ঞা প্রকাশ করে সংবর্ধিত সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু এবং সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি প্রবাসে নিজেদের অবস্থান সুসংহত করতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তাহলেই প্রবাসের মাটিতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে। উপকৃত হবে কমিউনিটি ও দেশ।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code