বিশেষ দিনে একবেলা আহারের কুলাউড়ার ‘উন্দাল’

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

বিশেষ প্রতিনিধি, মৌলভীবাজার :

আমেরিকা প্রবাসী সাংবাদিক মাহফুজ আদনান এর ছেলের জন্মদিন উপলক্ষে গরিবের খাবার ঘর কুলাউড়ার উন্দালে আজ ১৬ অক্টোবর শনিবার বিশেষ খাবারের আয়োজন করা হয়। এ জন্য মাহফুজ আদনান এডুকেশন ট্রাস্ট এর পক্ষ থেকে আজ এই বিশেষ দিনে উন্দালের অতিথিদের মুরগির মাংসের তরকারি আর ডিম দিয়ে আপ্যায়ন করানো হয়।

এ বছরের গত ৮ জুলাই শুক্রবার থেকে যাত্রা শুরু হওয়া কুলাউড়ার উন্দাল ৩ মাসেরও বেশি সময় পার করলো। অমর্ত্য ফাউন্ডেশনের দুপুরের একবেলা খাবার ঘর কুলাউড়ার উন্দালে প্রতিদিন এখন গড়ে ১০০ জন অতিথিরা এসে খেয়ে যান। অনেকে সন্তানের জন্মদিনে, প্রিয়জনের মৃত্যুবার্ষিকীতে, অসুস্থ ব্যক্তির রোগমুক্তি কামনায় এই উন্দালে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেন।

 

 

Manual4 Ad Code

কুলাউড়ার মাগুরাস্থ নিরাপদ স্বাস্থ্য রক্ষায় সামাজিক সংগঠনের সিনিয়র সদস্য রেজাউল আম্বিয়া রাজুর বাসায় এই উন্দাল চলছে তারই পরিবারের সকল সদস্যদের নিরলস পরিশ্রম ও আন্তরিক তত্ত্বাবধানে। আজকের এই বিশেষ দিনে উপস্থিত ছিলেন ভয়েজ অব কুলাউড়ার নুরুল ইসলাম ইমন, সাংবাদিক এইচ ডি রুবেল, কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাব ইনচার্জ ও সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা সাঈদুর রহমান চৌধুরী, অগ্রণী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সঞ্জয় দেবনাথ, সুশান্ত কুমার বর্মন প্রমুখ।

Manual3 Ad Code

 

Manual8 Ad Code

 

Manual8 Ad Code

ছিন্নমূল হতদরিদ্র ক্ষুধার্ত মানুষের গরিবের খাবার ঘর কুলাউড়ার উন্দালের এই ধারাবাহিক খাবারের কার্যক্রম চালানো সম্ভব হচ্ছে দেশ-বিদেশের সুহৃদ-স্বজন আন্তরিক মানুষদের সহযোগিতায়। আপনিও পাশে থেকে সহযোগিতার হাত বাড়ান। যার কোনও বিকল্প নেই।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code