বাংলাসহ বিবিসির ১০টি ভাষার রেডিও সম্প্রচার বন্ধ হচ্ছে

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

লন্ডন প্রতিনিধি: বিবিসি বাংলার রেডিও সম্প্রচার বন্ধ হতে চলেছে। একই সঙ্গে আরবি, হিন্দি, ফারসি ও চীনাসহ মোট ১০টি ভাষার রেডিও সম্প্রচার বন্ধ করে দিচ্ছে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস। যুক্তরাজ্যের জাতীয় গণমাধ্যম ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) বিষয়টি জানিয়েছে।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, বিবিসি তার আন্তর্জাতিক সার্ভিসের জন্য বছরে ২৮ দশমিক ৫ মিলিয়ন পাউন্ড (প্রায় ৩২১ কোটি টাকা) সঞ্চয়ের চেষ্টা করছে। এ জন্য ওয়ার্ল্ড সার্ভিসের ৩৮২টি পদ রহিত করার প্রস্তাব করছে প্রতিষ্ঠানটি। যদিও কোনো ভাষার সার্ভিসই একেবারে বন্ধ হচ্ছে না। যে ভাষাগুলো শুধু অনলাইনে সংযুক্ত হবে সেগুলো হলো চীনা, গুজরাটি, ইগবো, ইন্দোনেশিয়ান, পিদগিন, উর্দু এবং ইওরুবা। বাকি যেসব রেডিও সার্ভিস বন্ধের সিদ্ধান্তের আওতায় আসছে, সেগুলোর মধ্যে হলো কিরগিজ, উজবেক, ইন্দোনেশীয়, তামিল ও উর্দু।
সিবিবিসি ও বিবিসি ফোরকেও অনলাইনে যুক্ত করার কথা জানা গেছে। এর ফলে বার্ষিক ৫০০ মিলিয়ন পাউন্ড (৫ হাজার ৬৩০ কোটির বেশি টাকা) পরিমাণের বিশাল সঞ্চয় করতে যাচ্ছে বিবিসি। প্রতিষ্ঠানটি বলছে, উচ্চ মূল্যস্ফীতি ও ক্রমবর্ধমান ব্যয়ের সমন্বিত চাপের ফলে ‘কঠিন এই সিদ্ধান্ত নিতে হচ্ছে’।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code