তিউনিসিয়া উপকূলে ইউরোপগামী নৌকাডুবি

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

লন্ডন প্রতিনিধি: উত্তর আফ্রিকা থেকে নৌকায় অবৈধভাবে ইউরোপে যাওয়ার পথে ভূমধ্যসাগরের তিউনিসিয়া উপকূলে নৌকা ডুবে অন্তত ২০ জন নিখোঁজ। স্ফ্যাক্স আদালতের বিচারক ফৌজি মাসমুদি জানান, স্ফ্যাক্সের উপকূলে নৌকাটি ডুবে যাওয়ার পর আরও ১৭ জনকে জীবিত উদ্ধার করে উপকূলরক্ষীরা। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

Manual6 Ad Code

গত কয়েক সপ্তাহে তিউনিসিয়া উপকূলে একাধিক নৌকাডুবির ঘটনা ঘটেছে, এতে কয়েক ডজন নিখোঁজ অথবা মারা গেছেন। উন্নত জীবনের আশায় আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের সংঘাত থেকে পালিয়ে অবৈধভাবে ইউরোপে প্রবেশের জন্য লিবিয়াকে প্রধান রুট হিসেবে বেছে নিয়েছে মানবপাচারকারীরা। সম্প্রতি তিউনিসিয়া হয়ে যাওয়ার প্রবণতা বেড়েছে অভিবাসন প্রত্যাশীদের।

তিউনিসিয়ার ন্যাশনাল গার্ড শুক্রবার (৭ এপ্রিল) জানায়, এ বছরের প্রথম তিন মাসে ইউরোপে পাড়ি দেওয়ার সময় ১৪ হাজারের বেশি শরণার্থী ডুবে যায় অথবা উদ্ধার হয়েছে। যাদের বেশিরভাগই সাব-সাহারার আফ্রিকার। এ সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় পাঁচ গুণ বেশি।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code