সিলেট বিভাগের ৪৪ ইউপি নির্বাচনে মনোনয়নপত্র দাখিল

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code
নিউজ ডেস্কঃ 
সিলেট বিভাগের ৪৪টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করছেন প্রার্থীরা। এই ইউনিয়নগুলোতে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ রোববার (১৭ অক্টোবর)। সকাল ১০টা থেকে শুরু হয় মনোনয়নপত্র দাখিল। চলে বিকেল ৫টা পর্যন্ত।

মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে লোকারণ্য ছিলো উপজেলা নির্বাচন অফিস প্রাঙ্গণ। প্রার্থীরা নেতাকর্মীদের নিয়ে শোডাউন করেন। উৎসবমুখর পরিবেশ বিরাজ করে উপজেলা অফিস চত্বরে।

নির্বাচনের তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্যপদের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র বাছাই হবে ২১ অক্টোবর। মনোনয়পত্র বাতিলের বিরুদ্ধে আপিল করা যাবে ২৪ অক্টোবর, যার নিষ্পত্তি হবে ২৫ অক্টোবর। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৬ অক্টোবর। ভোটগ্রহণ হবে ১১ নভেম্বর।

Manual3 Ad Code

 

Manual6 Ad Code

 

সকালে সিলেট সদর উপজেলায় গিয়ে দেখা গেছে, এ উপজেলার হাটখোলা, জালালাবাদ, কান্দিগাঁও ও মোগলগাঁও ইউনিয়নের প্রার্থীরা কর্মী-সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র দাখিল করছেন।

ঘোষিত তফসিল অনুযায়ী দ্বিতীয় ধাপে সিলেট বিভাগের চার জেলার সাত উপজেলার ৪৪টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ হবে। এর মধ্যে সিলেটের সদর উপজেলার হাটখোলা, জালালাবাদ, কান্দিগাঁও ও মোগলগাঁও ইউনিয়ন রয়েছে।

এছাড়াও সিলেটের বালাগঞ্জ উপজেলায় পূর্বপৈলনপুর, বোয়ালজুড়, দেওয়ানবাজার, পশ্চিম গৌরিপুর, বালাগঞ্জ ও পূর্বগৌরিপুর ইউনিয়ন; কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর পূর্ব, তেলিখাল, ইছাকলস, উত্তর রনিখাই ও দক্ষিণ রনিখাই ইউনিয়নের ভোটগ্রহণ হবে।

Manual8 Ad Code

সুনামগঞ্জের ছাতক উপজেলার ছাতক, কালারুকা, ছৈলা আফজালাবাদ, খুরমা দক্ষিণ, চরমহল্লা, দোলারবাজার, ইসলামপুর ও জাউয়াবাজার ইউনিয়ন; দোয়ারাবাজার উপজেলার দোয়ারাবাজার, বাংলাবাজার, লক্ষ্মীপুর, সুরমা, দোহালিয়া, পান্ডারগাও, বোগলাবাজার, নরসিংপুর ও মান্নারগাও ইউনিয়নে ভোটগ্রহণ হবে।

Manual4 Ad Code

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার আজমীরগঞ্জ, বদলপুর, কাকাইলছেও, শিবপাশা ইউনিয়নে; মৌলভীবাজারের জুড়ী উপজেলার জায়ফর নগর, পশ্চিম জুড়ী, পূর্বজুড়ী, গোয়ালবাড়ি ও সাগরনাল ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code