নবীগঞ্জে একটি মসজিদ পাল্টে দিলো গ্রামের চিত্র !

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জ উপজেলার পল্লীতে নবনির্মিত দৃষ্টিনন্দন একটি মসজিদ পাল্টে দিয়েছে পুরো গুমগুমিয়া গ্রামের চিত্র। আধুনিক স্থাপত্য শৈলীতে নির্মিত মসজিদটি অন্যান্য এলাকার মানুষদেরও নজর কাড়ছে। দৃষ্টি নন্দন গম্বুজ বিশিষ্ট বৃহৎ এই মসজিদটি বাড়িয়ে দিয়েছে পুরো এলাকার সৌন্দর্য। নতুন মসজিদে আগ্রহ নিয়ে নামাজ আদায় করছেন গ্রামের মুসল্লিরা।

Manual5 Ad Code

এক সময় এই অবহেলিত গ্রামে ছোট আকারের একটি মসজিদ ছিল। শুক্রবার অথবা ঈদের দিনে জামাতে সবাই এক সাথে নামাজ আদায়ের সময় জায়গার দেখা দিত সংকট। অনেক কষ্ট করে নামাজ আদায় করতে হতো গ্রামবাসীর। অবশেষে নতুন মসজিদ নির্মাণ হওয়ায় অনেক দিনের বেধে রাখা স্বপ্ন পূরন হলো গুমগুমিয়া গ্রামের মানুষদের।

প্রায় ৩ একর জায়গার মধ্যে নির্মিত মসজিদটিতে ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ আধুনিক জিনিসপত্র। তবে সব চাইতে বেশি আকৃষ্ট করেছে প্রাচীনতম আমলের বড় গম্বুজটি যা দূর থেকে দেখলে যে কাউকে মুগ্ধ করে। এখনও মসজিদের সকল কাজ সম্পন্ন হয়নি। প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে এই মসিজিদ নির্মাণ করেছেন ওই গ্রামের সন্তান লন্ডন প্রবাসী জিলু মিয়া। এই অবহেলিত গুমগুমিয়া গ্রামকে আধুনিক করতে আরো অনেক পরিকল্পনা রয়েছে তরুণ এই জিলু মিয়ার।

Manual3 Ad Code

স্থানীয়রা বাংলা নিউজ ইউএস কে বলেন, এক সময় জিলু মিয়া না থাকলেও, জিলু মিয়া কতৃক নির্মিত এই মসজিদটি থাকবে আজীবন। জিলু মিয়ার কথা সবাই মনে করবো।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code