অধিক গ্রিন টি পানেই কি কমবে ওজন

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

লাইফ ষ্টাইল ডেস্কঃ 

Manual8 Ad Code

 

গ্রিন টি খেলেই রোগা হওয়া যায় এহেন ভুল ভাবনাতেই অনেকে গ্রিন টি পান করেন। কিন্তু প্রতিটি খাদ্যাভ্যাস অন্তত স্বাস্থ্য সচেতনতার দিক থেকে বিচার করলে সঠিকভাবে ও সঠিক সময়ে খাওয়া উচিত। অনেকেরই গ্রিন টি কখন, কিভাবে বা কি উপায়ে খেতে হবে তার সম্পর্কে স্পষ্ট ধারণা নেই। অনেকে ঘুম থেকে উঠে খালি পেটে গ্রিন টি পান করেন। এতে নাকি সহজেই রোগা হওয়া যায়। একদমই ভুল ধারণা। এতে উল্টো শরীরের ক্ষতি হয় বলেই বিশেষজ্ঞদের রায়।

সকালে ঘুম থেকে উঠার পর খালি পেটে চা খেলে গ্যাস্ট্রিক আর আলসার হতে পারে। সকালেস্বাস্থ্যকর খাবার খাওয়ার পর গ্রিন টি খাওয়া যেতে পারে৷ দুপুরের খাবার খাওয়ার সাথে সাথেই অনেকে গ্রিন টি খান। এতে খুব একটা লাভ হয়না। বরং দুপুরের খাবার খাওয়ার ৪৫ থেকে ১ ঘণ্টা পর গ্রিন টি খাওয়া উচিত৷

Manual8 Ad Code

ব্যায়াম করার আধঘণ্টা আগে অথবা ঘুমানোর দু ঘণ্টা আগে গ্রিন টি খাওয়া যেতে পারে৷

Manual2 Ad Code

শুধু কখন কখন খাবেন তাতেও কিন্তু লাভ নেই৷ পরিমাণটাও অন্তত ঠিকঠাক হওয়া উচিত৷ সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে পানির মতো গরগর করে প্রচুর গ্রিন টি খেলে কোনো লাভ নেই। আসুন জেনে নেই কত পরিমাণ গ্রিন টি পান করা যায়।

 

Manual7 Ad Code

কত পরিমাণ গ্রিন টি খাবেন

৫ গ্রাম বা এক চা চামচ গ্রিন টি নিতে হবে। টি ব্যাগ ব্যবহার করলে পরিমাণটা দেখে নিন। মাত্র ফুটোনো গরম পানিতে টি ব্যাগ বা চা পাতা ঢালবেন না। কাপে কিছুক্ষণ পানি ঠাণ্ডা করে তারপর তিন মিনিট টি ব্যাগ বা চা পাতা চুবিয়ে রাখবেন। তারপর পান করতে পারবেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code