শেখ রাসেল দিবসে উপহার পেল ট্রেনের শিশুযাত্রীরা

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

নিউজ ডেস্কঃ  বঙ্গবন্ধুপুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মবার্ষিকী উপলক্ষে ট্রেনে ভ্রমণরত শিশুদের উপহার সামগ্রী বিতরণ করলেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। সোমবার (১৮ অক্টোবর) কমলাপুর রেলওয়ে স্টেশনে তিনি প্রতিটি শিশু রেলযাত্রীকে একটি কেক, একটি পেন্সিল, একটি কাটার, একটি রাবার, দুটি স্টিকার, কয়েক ধরনের চকলেট দেন। সকালে একতা এক্সপ্রেস ট্রেনে শিশু যাত্রীদের মধ্যে এসব উপহার সামগ্রী বিতরণ করেন মন্ত্রী।

Manual6 Ad Code

বিতরণ শেষে রেলপথমন্ত্রী উপস্থিত সাংবাদিকদের বলেন, অপরাধীরা শেখ রাসেলসহ ১৫ আগস্টে নৃশংস হত্যাকাণ্ড করে বীরদর্পে ঘুরে বেরিয়েছে। শিশুদের উপহার দেবার মাধ্যমে শিশু রাসেলের খুনিদের প্রতি ঘৃণা জানানো আমাদের উদ্দেশ্য। এছাড়া, শিশুদেরকে উপহার সামগ্রী বিতরণের মাধ্যমে শেখ রাসেল সম্পর্কে জানার আগ্রহ তৈরি করা আমাদের উদ্দেশ্য।

বিতরণ শেষে রেল মন্ত্রীসহ অন্যরা স্টেশনে রাখা মুজিব বর্ষ উপলক্ষে দুটি কোচ সমন্বয়ে তৈরি মুক্তিযুদ্ধ ভ্রাম্যমাণ রেল জাদুঘর পরিদর্শন করেন।

এর আগে, সকালে রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধুর শহীদ পরিবারের সর্বকনিষ্ঠ শহীদ শেখ রাসেলের ৫৮তম জন্মবার্ষিকী উপলক্ষে রেল ভবনে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক ও শ্রদ্ধা নিবেদন করেন রেলমন্ত্রীসহ সব স্তরের কর্মকর্তা-কর্মচারীগণ।

Manual8 Ad Code

এসব কার্যক্রমে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদারসহ রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অংশ নেন।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code