কানাডায় শেখ রাসেলের জন্মদিন পালিত

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

নিউজ ডেস্কঃ 

Manual7 Ad Code

কানাডায় শেখ রাসেলের ৫৮তম জন্মদিন পালন করেছে অটোয়ার বাংলাদেশ হাইকমিশনসহ বিভিন্ন সংগঠন। এ উপলক্ষে হাই কমিশনার ড. খলিলুর রহমান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এবং শেখ রাসেলের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্প স্তবক অর্পণ করেন। পরে এক আলোচনায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ছোটছোট ছেলেমেয়েরাও অংশ নেয়।

 

Manual3 Ad Code

 

Manual4 Ad Code

 

অপর দিকে বঙ্গবন্ধু সেন্টারের উদ্যোগে এক ভার্চুয়েল আলোচনা অনুষ্ঠিত হয়। এতে আলোচকবৃন্দ পনেরোই আগষ্ট হত্যাকাণ্ড, শেখ রাসেলের জীবন এবং তাঁর পরিবারের নানান দিক আলোচনা করেন।

 

এতে অংশ নেন সৈয়দ রহমান, মোহাম্মাদ কাদির, মোহাম্মাদ হান্নান, আবদুল্লাহ রফিক, গোলাম কবির, মোস্তাফিজুর খান, নূরুল আমিন খান, গীতাঞ্জলী বড়ুয়া, জিল্লুর রহমান প্রমুখ।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code