আফগানিস্তানে সংগঠিত হচ্ছে সিরিয়ায় পরাজিত আইএস

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

নিউজ ডেস্কঃ 

আফগানিস্তানের উরুজগান প্রদেশের দেহরাউদ জেলায় উগ্র জঙ্গিগোষ্ঠী আইএস তাদের কালো পতাকা উড়িয়েছে বলে দেশটির বিভিন্ন গণমাধ্যম খবর দিয়েছে।

Manual4 Ad Code

 

 

Manual4 Ad Code

দাহরাউদ শহরের স্থানীয় সূত্রগুলোর বরাত দিয়ে আফগানিস্তানের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল তোলো রোববার এ খবর জানিয়েছে।

সূত্রগুলো বলছে, উগ্র জঙ্গিগোষ্ঠী আইএস পাঁচ দিন আগে থেকে দাহরাউদ শহরে নিজেদের পতাকা উড়িয়েছে। জঙ্গিরা তাদের দলে ভিড়তে এই জেলার জনগণের প্রতি আহ্বান জানিয়েছে।

আইএস জঙ্গিরা জেলার জোরতালি ও মোরচি গ্রাম এবং জেলা-সদর দাহরাউদের মসজিদগুলোতে চিঠি পাঠিয়ে আফগান জনগণকে বাদের দলে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে। চিঠিতে বলা হয়েছে— যে কেউ আইএসে যোগ দিলে তাকে ৩০ হাজার আফগানি মুদ্রা দেওয়া হবে।

আফগানিস্তানের ক্ষমতাসীন অন্তর্বর্তী তালেবান সরকার এই খবরের ব্যাপারে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি।

Manual3 Ad Code

তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেছেন, শিগগিরই আফগানিস্তান থেকে এই গোষ্ঠীর মূলোৎপাটন করা হবে।

আফগানিস্তানে গত কয়েক সপ্তাহে অন্তত দুটি শিয়া মসজিদে দায়েশের ভয়াবহ বোমা হামলায় কয়েকশ মুসল্লি হতাহত হয়েছেন।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code