২১ লাখ ডলার জরিমানা করলো চীন

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: চীনের একটি কৌতুক দলকে ২১ লাখ ডলার জরিমানা করেছে চীন। দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের একটি স্লোগানকে কেন্দ্র করে সেনাবাহিনীকে নিয়ে কৌতুক করার জন্য এই শাস্তি দেওয়া হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

Manual4 Ad Code

কৌতুকটিতে কৌতুক অভিনেতার কুকুরের আচরণকে সামরিক আচরণের সঙ্গে তুলনা করা হয়েছে। এতে ক্ষিপ্ত হয়েছে কর্তৃপক্ষ। তাদের অভিযোগ, সাংহাই জিয়াওগৌ কালচার মিডিয়া কোম্পানি ও কৌতুক অভিনেতা লি হাওশি চীনের সেনাবাহিনী পিপল’স আর্মিকে অপমান করেছে। কৌতুক কোম্পানিটি এই শাস্তি মেনে নিয়েছে এবং লি হাওশির সঙ্গে চুক্তি বাতিল করেছে।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code