বিশ্ব চ্যাম্পিয়নদের টানা দ্বিতীয় হার

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

স্পোর্টস ডেস্কঃ 

জিততেই যেন ভুলে গেছে ডিপেন্ডিং চ্যাম্পিয়ন ও সর্বোচ্চ দুইবারের শিরোপাজয়ী ওয়েস্ট ইন্ডিজ। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচেও পরাজিত হয়েছে কাইরন পোলার্ডের দল। তাদেরকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা।

 

 

 

দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠায় দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৩ রান সংগ্রহ করতে সক্ষম হয় ডিপেন্ডিং চ্যাম্পিয়নরা।

 

 

 

Image

 

 

Manual7 Ad Code

 

দলটির পক্ষে সর্বোচ্চ ৫৬ রান করেছেন ওপেনিংয়ে নামা এভিন লুইস। ৩৫ বলে সাজানো তার এ ইনিংসটিতে ছিল ৬টি ছয় ও ৩টি চারের মার। এছাড়া অধিনায়ক কাইরন পোলার্ড ২৬, সিমন্স ১৬ এবং নিকোলাস পুরান ও ক্রিস গেইল করেন ১২ রান করে। বাকিদের মধ্যে আর কেউ বলার মতো স্কোর করতে পারেননি।

 

 

 

প্রোটিয়া বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেছেন ডোয়াইন প্রিটোরিয়াস। এছাড়া কেশব মহারাজ ২টি এবং রাবাদা ও অ্যানরিচ নর্টজে নেন একটি করে উইকেট।

 

 

Manual4 Ad Code

 

Image

 

Manual4 Ad Code

 

 

জবাবে ১৪৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে এইডেন মার্করামের অপরাজিত ৫১ এবং রাসি ভ্যান ডের ডুসেনের অপরাজিত ৪৩ রানের ওপর ভর করে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। এছাড়া রেজা হেনড্রিক্স করেন ৩৯ রান। ম্যাচ সেরা প্লেয়ার নির্বাচিত হয়েছেন অ্যানরিচ নর্টজে।

 

 

এর আগে উভয় দলই তাদের প্রথম ম্যাচ হেরেছিল। ওয়েস্ট ইন্ডিজ হারে ইংল্যান্ডের সঙ্গে ও দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়ার কাছে। তারও আগে দুইটি প্রস্তুতি ম্যাচেও হেরেছিল ওয়েস্ট ইন্ডিজ।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code