যৌন হয়রানির শিকার হিলারির বিশ্বস্ত সহযোগী হুমা

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ 

একজন সিনেটরের কাছে যৌন হয়রানির শিকার হয়েছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলের প্রার্থী হিলারি ক্লিনটনের সাবেক একজন ঘনিষ্ঠ সহযোগী।

Manual8 Ad Code

হয়রানির শিকার হুমা আবেদিন স্মৃতিকথা লিখতে গিয়ে এ বিয়ষটি সামনে এনেছেন বলে এক প্রতিবেদনে বুধবার জানিয়েছে বিবিসি।

হুমা জানিয়েছেন, ২০০০-এর দশকের মধ্যভাগে কফির আমন্ত্রণ পেয়ে ওই সিনেটরের বাসায় গিয়েছিলেন তিনি।  সেখানেই তাকে যৌন হয়রানি করা হয়। জোর করে চুমু খাওয়ার চেষ্টা করলে তা প্রত্যাখ্যান করে তিনি ছুটে বের আসেন বলেও জানান হুমা।

Manual4 Ad Code

হুমা আবেদিনের নতুন বই ‘বোথ/অ্যান্ড: এ লাইফ ইন মাই ওয়ার্ল্ডস’-এ এসব কথা বিস্তারিত লিখেছেন। বইটি আগামী সপ্তাহে প্রকাশ পাওয়ার কথা।

হিলারি বিশ্বস্ত সহযোগী বলা হয় হুমাকে। একবার হিলারি তাকে ‘দ্বিতীয় কন্যা’ বলে অভিহিত করেছিলেন। ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দল থেকে যেসব প্রার্থী মনোনয়ন চেয়েছিলেন তার মধ্যে  হুমা অন্যতম।

Manual3 Ad Code

২০০১ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত নিউ ইয়র্ক থেকে নির্বাচিত সিনেটর ছিলেন হিলারি ক্লিনটন। ওই সময় তার সহযোগী ছিলেন হুমা। এই মেয়াদকালে ওই যৌন হয়রানির ঘটনা ঘটে বলে তার দাবি।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code