রাশিয়া থেকে ৬ লাখ একে-২০৩ রাইফেল পেতে ভারতের চুক্তি

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সংক্ষিপ্ত ভারত সফরে একাধিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সে অনুযায়ী রুশ একে-২০৩ রাইফেল পেতে যাচ্ছে ভারতীয় সশস্ত্র বাহিনী। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

Manual6 Ad Code

প্রতিবেদনে বলা হয়, সফর সংক্ষিপ্ত হলেও পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২৮টি সমঝোতায় স্বাক্ষর করেছেন। প্রায় পাঁচ হাজার কোটি রুপির এক প্রতিরক্ষা চুক্তি অনুযায়ী রাশিয়ার একে-২০৩ রাইফেল পেতে যাচ্ছে ভারত। এখন থেকে দুই দেশ যৌথভাবে এই অস্ত্র উৎপাদন করবে। পাশাপাশি রাশিয়া ও ভারতের মধ্যে সামরিক সহযোগিতার মেয়াদ ২০৩১ সাল পর্যন্ত বাড়াতে আলাদা একটি চুক্তি করেছে।

সোমবার (৬ ডিসেম্বর) ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও রুশ প্রতিরক্ষামন্ত্রী জেনারেল সের্গেই সোইগুর একটি বৈঠক করেন। সেখানে চুক্তিগুলোয় স্বাক্ষর করেছেন দুই দেশের প্রতিরক্ষামন্ত্রী। চুক্তি অনুযায়ী, ছয় লাখের বেশি একে-২০৩ রাইফেল পাবে ভারত।

এদিকে দুই দেশের মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ও আঞ্চলিক বিষয় নিয়ে আলাদা বৈঠক হয়েছে। সেখানে অংশ নেন রাজনাথ সিং, সের্গেই সোইগুর, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।

এদিকে, মার্কিন যুক্ত্রাষ্ট্রের নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে ভারতকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ সরবরাহের কাজ শুরু করেছে রাশিয়া। ভারতীয় পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলা এ তথ্য নিশ্চিত করেছেন।

Manual8 Ad Code

চলতি মাসে এস-৪০০ সরবরাহ শুরু হয়েছে। পুতিনের নয়াদিল্লি সফর সংক্ষিপ্ত হলেও ছিল উচ্চ মাত্রায় ফলপ্রসূ ও বাস্তবসম্মত বলে দাবি করেছেন ভারতের পররাষ্ট্রসচিব।

Manual3 Ad Code

শ্রিংলা বলেন, বার্ষিক দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে যোগ দিতে পুতিনের নয়াদিল্লি সফরে প্রমাণিত হয়েছে তিনি ভারত-রাশিয়া সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্কেরও যথেষ্ট গুরুত্ব তার কাছে রয়েছে।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code