যুদ্ধবিরতির জন্য ইসরাইলকে চাপ দেওয়ার আহ্বান মিসরের

লেখক: Rumie
প্রকাশ: ১১ মাস আগে

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট : ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হতে দখলদার ইসরাইলকে চাপ দিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছে মিসর। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বদর আব্দেল এতি বলেছেন, “বল এখন ইসরাইলের কোর্টে। এবং যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হতে ইসরাইলকে অবশ্যই চাপ দিতে হবে। যারমাধ্যমে গাজার মানবিক বিপর্যয় কমানো সম্ভব হবে।”এদিকে মধ্যস্থতাকারী দেশগুলো হামাস-ইসরাইলের জন্য নতুন আরেকটি যুদ্ধবিরতির প্রস্তাব সামনে এনেছে। প্রস্তাবে বলা হয়েছে, দুই পক্ষের মধ্যে ৬০দিনের অস্থায়ী যুদ্ধবিরতি হবে। এই সময় ১০ জীবিত জিম্মি মুক্তি পাবে। হামাস এই প্রস্তাবে রাজি হয়েছে বলে জানিয়েছে মধ্যস্থতাকারীরা। ইসরাইল জানিয়েছে, আগামী শুক্রবারের মধ্যে তারা তাদের মতামত জানাবে। তবে এরমধ্যে ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তরের একটি সূত্র জানিয়েছে, তারা শুধুমাত্র ১০ জীবিত জিম্মি নয়, জীবিত-মৃত ৫০ জিম্মির সবার একসঙ্গে মুক্তি চায়। বলা হচ্ছে, এরমাধ্যমে মূলত নতুন যুদ্ধবিরতির প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছে ইসরাইল। তা সত্ত্বেও শুক্রবার পর্যন্ত তাদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করা হবে। এদিকে, গাজা উপত্যকার সীমান্তে বিপুল সেনা মোতায়েন করেছে মিসর। দখলদার ইসরাইল গাজার মূল শহর গাজা সিটিতে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে। ইসরাইলি সেনাদের হামলার কারণে গাজার মানুষ মিসরের উত্তর সিনাই উপত্যকায় প্রবেশের চেষ্টা করতে পারেন এমন আশঙ্কা থেকে দেশটি নিজেদের সীমান্তে সেনার সংখ্যা বাড়িয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code