পিঠে গুলি করে হত্যা করা হয়েছে কৃষ্ণাঙ্গ ব্রুকসকে: ময়না তদন্ত প্রতিবেদন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: যুক্তরাষ্ট্রের আটলান্টায় কৃষ্ণাঙ্গ তরুণ রেইশার্ড ব্রুকস নিহত হওয়ার ঘটনাকে হত্যাকাণ্ড বলে উল্লেখ করেছে ফুলটন কাউন্টি মেডিক্যাল পরীক্ষকের কার্যালয়। রবিবার (১৪ জুন) ময়নাতদন্তের পর চিকিৎসকের দেওয়া বিবৃতিতে বলা হয়, পিঠে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন ব্রুকস। তার পিঠে দুইটি গুলির চিহ্ন পাওয়া গেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
মিনিয়পোলিসে পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যার ঘটনায় যখন যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ চলার মধ্যেই শুক্রবার (১২ জুন) পুলিশের গুলিতে নিহত হন ব্রুকস। শুক্রবার রাতে ব্রুকস ওয়েন্ডির একটি ফাস্টফুড রেস্তোঁরার কাছে তার গাড়িতেই ঘুমিয়ে ছিলেন।
রেস্তোরাঁর কর্মীরা পুলিশকে ফোন করে অভিযোগ জানায় যে এভাবে শুয়ে থাকায় তাদের গ্রাহকরা ওই লেনে গাড়ি চালাতে পারছেন না। পুলিশের বিবৃতিতে দাবি করা হয়, কর্মকর্তাদের সঙ্গে ধস্তাধস্তি চলাকালীন ব্রুকস এক পুলিশকর্মীর বন্দুক কেড়ে নেয় এবং পালাতে চেষ্টা করে। কর্মকর্তারা তাকে তাড়া করলে ব্রুকস পুলিশের দিকে বন্দুক তাক করে। তখন গুলি চালাতে বাধ্য হন পুলিশকর্মী। ঘটনাস্থলে উপস্থিত একজনের ধারণ করা ভিডিওতে ব্রুকসের হাতে পুলিশের একটি টেজার গান ছিল বলে মনে হয়েছে। আইনজীবীর দাবি, ব্রুকস পুলিশের বিরুদ্ধে টেজার গান ব্যবহার করলেও আটলান্টা পুলিশের আগ্নেয়াস্ত্র ব্যবহার করার কোনো অধিকার ছিল না, কারণ টেইজার প্রাণঘাতী অস্ত্র নয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code