বগুড়ায় জেলা বিএনপি সভাপতির ওপর চটে গেলেন ফখরুল

লেখক:
প্রকাশ: ৮ years ago

Manual3 Ad Code

Manual8 Ad Code

 

ডেস্ক নিউজ : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বগুড়া জেলা বিএনপির সভাপতির বাকবিতণ্ডা হয়েছে। এক পর্যায়ে তার ওপর চটে যান ফখরুল।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনে বিজয়ী ফখরুল আজ বুধবার দুপুরে বগুড়া শহরতলির একটি পাঁচ তারকা হোটেলে অবস্থান করার সময় এ ঘটনা ঘটে।

Manual6 Ad Code

নিজ জেলা ঠাকুরগাঁও থেকে ঢাকায় ফেরার পথে স্থানীয় মম ইন পাঁচ তারকা হোটেলে যাত্রাবিরতি করেন মির্জা ফখরুল। হোটেলের অষ্টম তলার একটি হলরুমে দলের নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

Manual7 Ad Code

প্রত্যক্ষদর্শীরা জানান, মির্জা ফখরুল ওই হোটেলের যে কক্ষে অবস্থান করছিলেন সেখানে প্রবেশের পর বগুড়া জেলা বিএনপি সভাপতি সাইফুল ইসলাম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁনের বিরুদ্ধে মহাসচিবের সফর কর্মসূচির কথা তাকে না জানানোর অভিযোগ উত্থাপন করেন। এ নিয়ে তখন থেকেই দুইজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।

এরপর মির্জা ফখরুল তাদের দুইজনকে নিয়ে লিফটে ওঠেন। অষ্টম তলায় অনুষ্ঠান স্থলে নামার সময়ও দুইজনের কথা কাটাকাটি থামছিল না। এক পর্যায়ে বিএনপি মহাসচিব বগুড়া জেলা বিএনপি সভাপতি সাইফুল ইসলামের জ্যাকেট ধরে কাছে টেনে ধমক দিয়ে তাকে নিবৃত্ত করার চেষ্টা করেন।

জেলা বিএনপি সভাপতি সাইফুল ইসলাম দাবি করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার কলার ধরেননি।

তিনি বলেন, ‘আমি আমার কমিটির সাধারণ সম্পাদকের সঙ্গে উচ্চ স্বরে কথার বলার এক পর্যায়ে মহাসচিব আমার জ্যাকেট ধরে কাছে টেনে নিয়ে শান্ত থাকতে বলেছেন।’

এ বিষয়ে সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনের কোনও বক্তব্য পাওয়া যায়নি।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code