কুমোর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ গেল আদালতে

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code

এএফপি জানায়, ৬৩ বছর বয়সী কুমোকে আগামী ১৭ নভেম্বর আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়ে সমন জারি করেছেন আলবেনির সিটি আদালত। ওই দিন বেলা আড়াইটার দিকে তাঁকে আদালতে হাজির থাকতে বলা হয়েছে।

করোনাভাইরাস নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে সোজাসাপটা কথা বলার কারণে গত বছর দেশজুড়ে প্রশংসা কুড়িয়েছিলেন কুমো। তবে সম্প্রতি ১১ নারীকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠার পর গত আগস্টে পদত্যাগ করতে বাধ্য হন তিনি। শুরু থেকে যৌন নিপীড়নের অভিযোগ অস্বীকার করে আসছেন কুমো। সাবেক এই গভর্নরের দাবি, তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার।

নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশা জেমস একটি প্রতিবেদন প্রকাশের পর কুমোর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগগুলো সামনে এসেছিল। ওই প্রতিবেদনে বলা হয়েছিল, কুমোর বিরুদ্ধে সাবেক সহকর্মীসহ ১১ নারীকে ধর্ষণের অভিযোগ পেয়েছেন তাঁরা। এ ব্যাপারে তাঁদের তদন্তের অনুরোধ জানানো হয়েছে। ওই প্রতিবেদন আনুষ্ঠানিক কোনো অপরাধ প্রতিবেদন ছিল না। তবে অভিযোগ নিয়ে তুমুল বিতর্ক চলার মধ্যে কুমো নিজেই পদত্যাগের ঘোষণা দেন।

Manual6 Ad Code

বৃহস্পতিবার এক বিবৃতিতে অনানুষ্ঠানিক ওই প্রতিবেদনের ব্যাপারে লেটিশা বলেন, ‘সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমো বেশ কয়েকজন নারীকে যৌন হয়রানি করেছেন বলে আমার কার্যালয়ে অভিযোগ জমা পড়েছে এবং এই অভিযোগগুলো তদন্তের অনুরোধ জানানো হয়েছে। আর তখনই কোনোরকম ভীতি ও পক্ষপাত ছাড়াই পদক্ষেপ নিতে শুরু করি।’ তিনি আরও বলেন, ‘জোরপূর্বক স্পর্শের জন্য কুমোর বিরুদ্ধে আজ যে অপরাধ সংঘটনের অভিযোগ আনা হয়েছে, তার মধ্য দিয়ে আমাদের প্রতিবেদনের সত্যতা জোরালো হলো।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code