দিরাই উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি সিলেটে গ্রেপ্তার

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code

নিউজ ডেস্কঃ 

হত্যা মামলায় সুনামগঞ্জের দিরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়কে গ্রেপ্তার করেছে র‌্যাব। তাকে দিরাই থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Manual4 Ad Code

প্রদীপ রায় দিরাই উপজেলার আলোচিত রুহেদ হত্যা মামলার প্রধান আসামি। শুক্রবার (২৯ অক্টোবর) রাত ১১টায় সিলেট নগরীর মদীনা মার্কেট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

Manual7 Ad Code

 

জানা যায়, উদির হাওর জলমহালের দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে রুহেদ নামে একজন নিহত হয়। এ ঘটনার পাঁচ দিন পর ২২ অক্টোবর নিহতের ভাই সুহেদ মিয়া বাদী হয়ে দিরাই থানায় মামলা করেন। মামলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়সহ ৭৩ জনকে আসামি করা হয়।

Manual1 Ad Code

দিরাই থানা অফিসার ইনচার্জ আজিজুর রহমান জানান, হত্যা মামলায় আসামি প্রদীপ রায়কে আইনি প্রক্রিয়ায় আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code