এক মরমি কবির জীবন-সাধনা

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

নিউজ ডেস্কঃ মাস্টার আব্দুল মতিন একজন মরমি কবি, বরেণ্য শিক্ষাবিদ ও শিক্ষক। তাঁকে নিয়ে লেখা ইমরানা বেগম জান্নাহ রচিত জীবন ভিত্তিক ‘মরমি কবি মাস্টার আব্দুল মতিন জীবন ও সাধনা’ গ্রন্থটি একটি সুচিন্তিত শ্রমের ফসল। লেখিকা তাঁর পিতার আদর্শে ও সাহচর্যে অনুপ্রাণিত হয়ে শিক্ষকতা পেশা ও লেখালেখির ভুবনে পদার্পন করেন। এই গ্রন্থের ‘প্রকাশকের কথা’য় বলেন- ‘আবহমান বাংলার মরমি কবি মাস্টার আব্দুল মতিন।

মাস্টার হিসেবেই তাঁর পরিচিতি সর্বজনবিধিত। শিক্ষার দীপশিখা হাতে আলোর কিরণ ছড়িয়েছেন সারাটি জীবন। জ্ঞানের প্রদীপ বহনকারী এই মানুষ যে একজন সাধক তা অনেকেরই অজানা। তাঁকে নিয়ে যে লেখালেখি মোটেও হয়নি তা নয়। বিভিন্ন বই, পত্র-পত্রিকা কিংবা ম্যাগাজিনে তাঁকে নিয়ে, তাঁর গান নিয়ে অনেকেই লিখেছেন। তাঁর স্বরচিত ‘খেয়ার কড়ি’ বইটি পাঠক মহলে দারুন সাড়া জাগিয়েছিল।

বিশিষ্ট লেখক ড. মোস্তাক আহমদ দীন তাঁর লেখায় প্রচারবিমুখ এই সাধককে আখ্যায়িত করেছিলেন ‘সংসারী বাউল’ হিসেবে। প্রায় ৮০০ গান, ৬০টিরও বেশি কবিতা এবং বিভিন্ন প্রবন্ধের লেখক মাস্টার আব্দুল মতিন ভাটি বাংলার জীবন্ত কিংবদন্তী। তাঁর লেখায় নিগূঢ় অর্থ, ভাব, স্রষ্টার প্রতি ভালবাসা, সৃষ্টিকর্তার প্রতি মিলনের যে আকাক্সক্ষা তা ক্ষণজন্মা লেখিকা ইমরানা বেগম জান্নাহকে আকৃষ্ট করেছিল ব্যাকুলভাবে।

Manual3 Ad Code

তিনি তাঁর গানের মোহে পড়ে তাঁর গান নিয়ে বিশ্লেষণধর্মী লেখার প্রয়াস চালান। পাশাপাশি এই সাধকের জীবন ও কর্ম সম্পর্কে স্বল্প পরিসরে লেখার উদ্যোগও গ্রহণ করেন। ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে হার্ট এট্যাকে আক্রান্ত হলে লেখিকা এই পৃথিবীর মায়া ত্যাগ করায় তা আর তখন আলোর মুখ দেখেনি লেখিকা হিসেবে ইমরানা বেগম জান্নাহ ছিলেন অসাধারণ। তাঁর লেখার ভঙিমা, শব্দ চয়ন এবং প্রাঞ্জলতা পাঠককে আকৃষ্ট করবে খুব সহজেই।

Manual7 Ad Code

এই গ্রন্থে লেখিকা আলোচ্য সাধককে এভাবে উপস্থাপন করে বলেন- জ্ঞানের রাজ্যে সদানন্দে বিচরণ করে আহরিত জ্ঞানের প্রদীপ শিখা হাতে নিয়ে যিনি আজীবন আলোকিত পথের সন্ধান দিয়ে গেছেন, যিনি শুধু হৃদয়কে সঠিক পথের দিশা দিয়েই ক্ষান্ত হননি হৃদয়ের বিকাশের পথকেও সুগম করেছেন। মানুষ গড়ার এই কারিগরের নাম মাস্টার মো. আব্দুল মতিন। সৈয়দপুরের এক উজ্জ্বল তারকা।

মরমি কবি ও সাধক আব্দুল মতিনের জীবন ও সাধনা গ্রন্থে লেখিকা ২৯টি অনুচ্ছেদের মধ্যে উল্লেখ যোগ্য মরমি কবি আব্দুল মতিন, জন্ম, জন্মস্থান, নাম, পরিচয়, লেখাপড়া, ভাষাগত দক্ষতা, কর্মজীবন, বিবাহ, প্রবাস জীবন, সৈয়দপুর হাইস্কুলের অবদান, মীরপুর হাইস্কুলের অবদান, সৈয়দপুর আলিয়া মাদ্রাসার অবদান, মৃত্যুর দ্বার থেকে ফিরে আসা, প্রথম সন্তানের মৃত্যু, মা-বাবার ইন্তেকাল, প্রিয়জনের চলে যাওয়া, ছেলে মেয়ে, অসুস্থতা, বাইয়াত গ্রহণ, গরিবের বন্ধু, ভাবান্তর ও মরমি সাধনার সূত্রপাত, মরমি গান চর্চা, গান সংরক্ষণ, মরমি সাধনা ও গান, মানব মনে গানের অবদান, নির্বাচিত কিছু গান।

উল্লেখিত গ্রন্থে মরমি কবি ও সাধক আব্দুল মতিন মরমি কবি ও সাধক সৈয়দ শাহ নুর (রহ), সুফি সাধক সৈয়দ আসহর চৌধুরী, পীর মজির উদ্দিন, মরমি কবি সৈয়দ সৈয়দুর বশর চৌধুরী (গোলাপ শাহ) এবং মরমি কবি সৈয়দ আব্দুল জব্বার (তেরা শাহ) প্রমুখের লেখা পাঠ করে অনুপ্রাণিত হয়ে খোদা প্রেম, দেহ তত্ত্ব, মারিফতি, মুর্শিদী ইত্যাদি বিষয়ক মরমি গান রচনা করেছেন। এ গ্রন্থে মরমি সাধক আব্দুল মতিনের নির্বাচিত কিছু গান পাঠকদের সামনে উপস্থাপন করেছেন। এছাড়া উল্লেখিত গ্রন্থে লেখিকা অত্যন্ত সুন্দর বিশ্লেষণ ধর্মী লেখার মধ্যে মরমি কবি আব্দুল মতিনের ভাবান্তর ও মরমি সাধনার সূত্রপাত, মরমি গানের চর্চা, গান সংরক্ষণ, মরমি সাধনা ও গান, মানব মনে গানের আবেদন ইত্যাদি বিষয় জ্ঞান গর্ব বক্তব্য বিশ্লষণ উপস্থাপন করেছেন। যা পাঠ করলে এই আলোচ্য কবি ও সাধকের সারা জীবনের শিক্ষা বিস্তার ও মরমিবাদের নানা চিত্র পাওয়া যায়।

বইটি উৎসর্গ করা হয়েছে লেখিকার শ্রদ্ধেয় মাতা সৈয়দা রিনা বেগম এবং লেখিকার ছেলে-মেয়েরা স্নেহের সাকিব, ফেরদৌসী, ফাইজা ও সাবিতকে। মরমি কবি মাস্টার আব্দুল মতিন জীবন ও সাধনা বইটি অত্যন্ত চমৎকার ছাপা ও সুন্দর বাধাই বইটিকে পাঠকের কাছে আকর্শনীয় করে তুলেছে। প্রথম প্রকাশ জুন ২০২১ ঈসায়ী। পরিবেশক ইকরা লাইব্রেরি সুনামগঞ্জ। মূল্য ২৬০ টাকা। পৃষ্ঠা ৮৮। বইটি সম্পাদনা করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের সমাজ কর্ম বিভাগের অধ্যাপক মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন রওনক।

Manual6 Ad Code

লেখক- সৈয়দ মোহাম্মদ তাহের

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code