গ্লাসগোতে জড়ো হয়েছেন শতশত জলবায়ু অধিকার কর্মী, গ্রেটাকে উষ্ণ অভ্যর্থনা

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

নিউজ ডেস্কঃ 

Manual8 Ad Code

স্কটল্যান্ডের জলবায়ু সম্মেলনে বিশ্বনেতাদের যোগদানের পূর্বেই কপ-২৬ ভেন্যুতে এসে জড়ো হয়েছেন জলবায়ু ও পরিবেশ অধিকার কর্মীরা। রোববার লন্ডন হয়ে ট্রেনে গ্লাসগোতে এসে পৌঁছান সুইডিশ জলবায়ু অধিকার কর্মী গ্রেটা থুনবার্গ। ডেইলি মেইল
পুলিশি বহরের কড়া নিরাপত্তার মধ্যে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান শতশত পরিবেশ কর্মী। পুলিশ জানিয়েছে, ১-১২ নভেম্বর সম্মেলন চলাকালে শহর জুড়ে প্রতিদিন ১০ হাজার পুলিশ মোতায়েন করা হবে।
বিক্ষোভকারীরা স্কটল্যান্ডের শহরে ‘শব্দ নয় কাজ’, ‘জীবাশ্ম জ্বালানি বন্ধ করুন’ স্লোগান দেয়। আয়োজকরা প্রত্যাশা করছেন আগামী শুক্রবার প্রায় ১ লাখের মতো প্রতিবাদকারী জড়ো হবেন।
বেলজিয়াম থেকে আসা জ্যেষ্ঠ নাগরিক ডার্ক ভ্যান এসব্রোক বলেন, ‘আমরা রাজনৈতিক নেতাদের উচ্চাভিলাষী পদক্ষেপ গ্রহণের প্রত্যাশা করছি। আমাদের নাতি-নাতনীরা জলবায়ু পরিবর্তনের মারাত্মক ঝুঁকিতে থাকা বিশ্বে বসবাস করতে যাচ্ছে।’ ১৯ বছরের শিক্ষার্থী ম্যাকিয়েজ ওয়ালজুক বলেন, ‘পূর্ববর্তী ২৫টি কপ-২৬ সম্মেলন সত্ত্বেও জলবায়ু পরিস্থিতি আগের মতোই খারাপ।’

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code