স্কটল্যান্ড পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

নিউজ ডেস্কঃ জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-২৬ এ যোগ দিতে স্কটল্যান্ডের পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৩১ অক্টোবর বিকেলে স্কটল্যান্ডের গ্লাসগো আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালে তাকে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ফুল দিয়ে স্বাগত জানান।

‘বৈশ্বিক জলবায়ু পরিবর্তন শীর্ষ সম্মেলন কপ-২৬ ও অন্য কয়েকটি অনুষ্ঠানে যোগ দিতে রবিবার যুক্তরাজ্য ও ফ্রান্সের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী।

Manual2 Ad Code

যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।

Manual7 Ad Code

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন।

এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট বাংলাদেশ সময় সকাল ৯টা ২৭ মিনিটে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায়।

Manual3 Ad Code

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘ইউনেস্কো-বাংলাদেশ, সৃজনশীল অর্থনীতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক পুরস্কার’ এবং ইউনেস্কোর ৭৫তম বার্ষিকীর অনুষ্ঠানেও যোগ দেবেন বলে জানা গেছে।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code