কে এগিয়ে, ইংল্যান্ড না শ্রীলংকা?

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

স্পোর্টস ডেস্কঃ 

Manual4 Ad Code

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলমান সপ্তম আসরের ২৯তম ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি শ্রীলংকা। সংযুক্ত আরব আমিরাতের শারজা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় খেলাটি শুরু হবে।

 

 

চলতি আসরে দুর্দান্ত খেলছে ইংল্যান্ড ক্রিকেট দল। প্রথম তিন ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭০, ৩৫ ও ৫০ বল হাতে রেখে দাপুটে জয় পায় ইয়ন মরগানের নেতৃত্বাধীন দলটি।

Manual7 Ad Code

অন্যদিকে শ্রীলংকা বিশ্বকাপের মূলপর্বে নিজেদের প্রথম খেলায় বাংলাদেশের বিপক্ষে ১৭২ রানের টার্গেট তাড়ায় জয় পায় ৫ উইকেটে। কিন্তু পরের দুই ম্যাচে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭ ও ৪ উইকেটের ব্যবধানে হেরে যায়।

Manual3 Ad Code

ইংল্যান্ড ও শ্রীলংকা টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে ১২ ম্যাচে মুখোমুখি হয়। ৮ ম্যাচে জয় পায় ইংল্যান্ড আর ৪ ম্যাচে জয় পায় শ্রীলংকা।

টি-টোয়েন্টি বিশ্বকাপের গত ছয় আসরে চারবার দেখা হয় ইংল্যান্ড-শ্রীলংকার। তার মধ্যে ৩ ম্যাচে জয় পায় ইংল্যান্ড আর একটি ম্যাচে জয় পায় শ্রীলংকা।

অতীত সমীকরণ ও সাম্প্রতিক পারফরম্যান্স সব মিলিয়ে শ্রীলংকার চেয়ে একধাপ এগিয়ে ইংল্যান্ড। তবে টি-টোয়েন্টির এই সংক্ষিপ্ত ফরম্যাটের খেলায় নির্দিষ্ট দিনে যারা নিজেদের সেরাটা উজার করে দিতে পারবে জয় তাদেরই হবে।

ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ: জেসন রয়, জস বাটলার, ডেভিড মালান, জনি বেয়ারস্টো, ইয়ন মরগান (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ ও টাইমাল মিলস/মার্ক উড।

শ্রীলংকার সম্ভাব্য একাদশ: পাথুম নিশাঙ্কা, কুশাল পেরেরা, চারিথ আসালঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, ভানুকা রাজাপক্ষে, দাসুন শানাকা (অধিনায়ক), চামিকা করুনারত্নে, ওয়ানেন্দু হাসারঙ্গা, দুষ্মন্ত চামিরা, মহেশ থাকসিনা ও লাহিরু কুমারা/আকিলা ধনাঞ্জয়া।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code