লিটন দাসের পারফরম্যান্স নিয়ে যা বললেন পাপন

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

নিউজ ডেস্ক: ওয়ানডে বিশ্বকাপ থেকেই ব্যাট হাতে আশানুরুপ পারফর্ম করতে ব্যর্থ হয়েছিলেন লিটন দাস। সবশেষ শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজে বাজে পারফরম্যান্সের কারণে বাদ পড়েছিলেন দল থেকে। রান পাননি প্রথম টেস্টেও।

Manual2 Ad Code

লিটন দাসের এমন পারফরম্যান্সে চারদিকে চলছে সমালোচনার ঝড়। মঙ্গলবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে লিটনকে নিয়ে কথা বলেছেন ক্রীড়ামন্ত্রী ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

লিটন প্রসঙ্গে শুরুতেই তিনি বলেন, বিশ্বকাপ থেকেই ওকে দেখতেছি। মনে হচ্ছে, দেয়ার ইজ সামথিং রং। এজন্যই তাকে কিন্তু ওয়ানডে থেকেও ড্রপ করেছি।

Manual2 Ad Code

পাপন বলেন, চিন্তা করে দেখেন ওর মতো একজন ওপেনার এত বছর ধরে যাকে আমরা খেলিয়েছে যার ওপর আমরা ডিপেন্ড করেছি। সে পারফর্ম করেছে এমন তো না সে খেলা পারে না। কিন্তু কিছু একটা সমস্যা হচ্ছে তাই তাকে ওয়ানডে থেকে বাদও দিয়েছি এর থেকে বড় সিগন্যাল কিছু তো হতে পারে না।

Manual6 Ad Code

টেস্টে লিটনকে না খেলিয়ে বিশ্রাম দিলে সে ভালোভাবে ফিরে আসতে পারত বলে মনে করেন বিসিবি সভাপতি।

তার মতে, টেস্ট ম্যাচটাতে না খেলালেই ভালো হতো আমাকে যদি জিজ্ঞেস করেন। তখন আপনারা বলতেন টেস্টে তার এমন রেকর্ড এই সেই কেন তাকে বাদ দিলো। আমার ধারণা এই সময়ে তাকে একটা ব্রেক দিলে ভালোভাবে ফিরে আসতে পারত। আরেকটু কিছুদিন যদি ব্রেক দেওয়া যেত।

Manual8 Ad Code

শ্রীলংকার বিপক্ষে প্রথম ইনিংসে ২৫ রান এবং দ্বিতীয় ইনিংসে বিচ্ছিরি রকমের আউটে শূন্য রানে ফিরেছেন লিটন দাস। দ্বিতীয় ইনিংসে পাহাড়সম রান তাড়ায় দল যখন ৩৭ রানে ৪ উইকেটে হারিয়ে বিপদে, তখন লিটনের মতো অভিজ্ঞ ব্যাটারের ক্রিজ ছেড়ে পুল করতে গিয়ে আউট হওয়াটাও মানতে পারছেন না কেউই। লিটনের এমন আউটের পর থেকে শুরু হয়েছে চারদিকে সমালোচনার ঝড়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code