জনপ্রিয় অভিনেতা মহিউদ্দিন বাহার আর নেই

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

জনপ্রিয় অভিনেতা মহিউদ্দিন বাহার আর নেই। সোমবার (১৪ সেপ্টেম্বর) ভোর পাঁচটার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।

Manual2 Ad Code

বিষয়টি নিশ্চিত করে তার বড় ছেলে মো. মঈন উদ্দিন জানান, মহিউদ্দিন বাহার অনেক দিন ধরে হার্ট ও কিডনিসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। আজ ভোরের দিকে শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে দয়াগঞ্জের বাসা থেকে ইব্রাহিম ডায়াবেটিক হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

Manual8 Ad Code

তিনি সি‌লেট মে‌ট্রোপ‌লিট্রন ম্যা‌জি‌স্ট্রেট এর চিফ জ্যু‌ডি‌শিয়াল ম্যা‌জি‌স্ট্রেট মো. কা‌শেম এর শ্বশুর।

Manual3 Ad Code

তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে, মেয়ে-জামাতাসহ অনেক আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। সোমবার (১৪ সেপ্টেম্বর) বাদ আসর দয়াগঞ্জে জানাজার পর সেখানকার কবরস্থানে তাকে দাফন করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code