গণতন্ত্রকে লাইফ সাপোর্টে পাঠানো হয়েছে: রিজভী

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচন কমিশন ও ভোটকে আইসিইউতে পাঠিয়েছে সরকার। আর গণতন্ত্রকে পাঠিয়েছে লাইফ সাপোর্টে। বেশ কয়েকটি দাবির পরিপ্রেক্ষিতে শনিবার (২৭ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয় দল আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদ এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে হওয়া সব মামলা প্রত্যাহারের দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। রুহুল কবির রিজভী বলেন, ‘কয়েকদিন আগে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন বিএনপির মিছিলে পুলিশ আর বাধা দেবে না। কিন্তু আমরা তার উল্টোটা দেখলাম। ওই বক্তব্যের পরপরই হামলার মাত্রা আরও বেড়েছে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code